Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৯ মরতিনার এটি-ই প্রথম বার্তা, যেটি জায়গামতো না পৌছে রাস্তা থেকেই ফিরে এসেছে । দূত আনন্দিত যে, মরতিনার কাছ থেকেও সে পুরস্কার পেয়েছে, আবার সেনাপ্রধানও তার প্রতি খুশি হয়ে গেছেন । এভাবে বার্তাটা কায়রাসের কাছে না পৌছে একলিনুসের কাছে ফিরে গেল । একলিনুস বার্তাটা পড়লেন । কায়রাস আর যা-ই হোক রোমসাম্ত্রাজ্যের প্রধান বিশপ । স্বভাব-চরিত্র যেমনই হোক পদমর্যাদার বিবেচনায় শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব তো বটে । কিন্তু মরতিনা তাকে সম্বোধন করলেন এমনভাবে, যেন লোকটা তার সখী কিংবা অকৃত্রিম বন্ধু । মরতিনা লিখেছেন, আমি তোমাকে অনেক বড় আশা নিয়ে মিশর পাঠিয়েছিলাম আর তুমিও আমাকে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলে । কিন্তু আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে বলেই মনে হচ্ছে। বাজিন্তিয়ার পরিস্থিতি আমার জন্য যুৎসই নয়। বিরোধিতা দিন-দিন বেড়ে চলছে । আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, মিশর তোমাদের হাত থেকে বেরিয়ে গেছে । আচ্ছা, একটা কাজ কি করা যায়? মিশরের একটা অঞ্চল দখলে রেখে মুসলমানদের সঙ্গে সমঝোতা করে নাও আর আমাকে ওখানে নিয়ে নাও? তা-ও যদি সম্ভব না হয়, তা হলে আমাকে বলো, কনস্তানিসকে আমি কী করব । প্রায় সব কজন সেনাপতি তার পক্ষে চলে গেছে আর আমি নিঃসঙ্গ হয়ে পড়েছি । আপ্রাণ চেষ্টা চালাও, এস্কান্দারিয়া যাতে হাতছাড়া না হয় । আর মুসলমানদের পিছু হটিয়ে দাও । তারপর আমি তোমার কাছে চলে আসব । জেনারেল থিওডোরের আস্থা নষ্ট করো না । শেষ পর্যস্ত আমরা মিশরে স্বাধীনতার ঘোষণা দেব। এমন খোলামেলা ও স্পষ্ট ভাষায় লেখা বার্তাটা মরতিনা এই বিশ্বাসে, এই ভরসায় পাঠিয়েছিলেন যে, কোনো দূত তাকে ধোকা দিতে পারে না । জেনারেল একলিনুস বার্তাটা পড়লেন এবং সম্রাট কনস্তানিসের কাছে চলে গেলেন । বার্তাটা তিনি কনস্ত নিসের হাতে দিলেন । যুবক স্ম্রাট বার্তাটা পড়ার পর ক্ষোভে ও আবেগের আতিশয্যে তার মুখটা লাল হয়ে গেল। “আপনার সামনে আমি একটা অবোধ শিশু'- কনস্তানিস বলল- “আপনি একজন অভিজ্ঞ সেনানায়ক । বলুন, এখন আমাদের কী করা উচিত?' “বার্তাটা পড়ে আমি একটুও বিচলিত হইনি" একলিনুস বললেন- “মরতিনার কাছে এমন আশা রাখা-ই যথার্থ । এটা-ই তার চরিত্র ৷ এই বার্তাটা যদি আমার হাতে না-ও আসত, তবু আমার জানার ছিল, এ কোন মানসিকতার নারী এবং তার মনোবাঞ্কা কী । তার বিরুদ্ধে স্বামরা কিছুই করব না । আমি বার্তাটা সংরক্ষণ করে রাখব আর একদম চুপ থাকব । আপনিও কোনো কথা বলবেন না, যেন এ ব্যাপারে আপনি কিছুই জানেন না । ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।