Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

সস বার্তা লেখানো শুরু হলে মরতিনা বৈঠক থেকে উঠে চলে গিয়েছিলেন । বাহ্যিক বিচারে ধারণা করা যেতে পারে, বৈঠকে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে-মনে ক্ষুব্ধ হয়ে তিনি চলে গেছেন । কিন্তু তার মতলব ছিল ভিন্ন । যে-দৃূত মিশর থেকে বার্তা নিয়ে এসেছে এবং এখানকার বার্তা নিয়ে মিশর যাবে, মরতিনা তাকে ভালো করেই জানেন । বার্তাবাহী দূত অল্প কজনই ছিল, এ কাজে যাদের বেশ অভিজ্ঞতা ছিল । মরতিনা প্রায় সব কজনকেই তার জালে নিয়ে রেখেছিলেন । ওদের তিনি বিপুল পুরস্কারে ভূষিত করতেন আর তারা লুকিয়ে-লুকিয়ে তার গোপন বার্তা আনা-নেওয়া করত । বৈঠক থেকে উঠে গিয়ে মরতিনা ঝটপট কায়রাসের নামে একটা বার্তা লিখে ফেললেন এবং এক খণ্ড কাপড়ে পেঁচিয়ে হাতে নিয়ে রাখলেন । দূত বার্তার উত্তর নিয়ে যখন বিদায় হলো, তখন রাজমহল থেকে বের হওয়ার সোজা পথ থেকে সরে সেই দিকটায় চলে গেল, যেদিকে মরতিনার বাসভবন । তার জানা ছিল, তিনি কায়রাসের নামে কোনো-না-কোনো বার্তা অবশ্যই দেবেন। দূত যখন মরতিনার দরজার কাছাকাছি পৌছল, তখন মরতিনা অনুচ্চস্বরে তাকে ডাক দিল । সে এদিক-ওদিক দেখে নিয়ে দ্রদ্তগতিতে মরতিনার ঘরে ঢুকে পড়ল । মরতিনা কাপড়ে পেঁচানো বার্তাটা তার হাতে দিলেন । দূত সঙ্গে-সঙ্গে ওটা নিজের কাপড়ের তলে লুকিয়ে ফেলল | তারপর মরতিনা তাকে 'পুরস্কারটা হাতের মধ্যে গুজিয়ে দিলেন । দূত মরতিনার বাসভবন থেকে বেরিয়ে গেল । নগরীর বাইরে একজায়গায় কতগুলো গাছের একটা ঝোপ । দূত যে-পথে যাচ্ছে, সেই রাস্তাটা তারই কোল ঘেষে একদিকে মোড় নিয়েছে । ওখানে গিয়ে দূত ঘোড়ার গতি কমিয়ে দিল এবং ঝোপটার কাছে গিয়ে দীড়িয়ে গেল । ওখানে গাছের আড়ালে একলোক দীড়িয়ে আছে । দূত মরতিনার বার্তাটা কাপড়ের তল থেকে বের করে তাকে দিয়ে দিল এবং ছুটতে শুরু করল । মরতিনা কদিন পরপরই গোপনে কারও-না-কারও কাছে বার্তা পাঠাতেন। কিন্তু ব্যাপারটা একসময় ফাঁস হয়ে যায় এবং সেনাপ্রধান একলিনুসের কানে চলে যায় । বার্তাবাহী এই দৃতরা আর যা-ই হোক বাহিনীর কর্মচারী তো বটে। আর একলিনুস বাহিনীর সুপ্রিম কমান্ডার । তিনি সব কজন দৃতকে কঠোরভাবে বলে দিয়েছেন, মরতিনা কায়রাস, থিওডোর বা অন্য কারুর নামে যদি কোনো বার্ত দেয়, তা হলে সেটি নিয়ে নেবে । নগরীর বাইরে অমুক জায়গায় আমাদের লোক থাকবে । ওখানে গিয়ে যাকে পাবে, বার্তাটা তার কাছে দিয়ে দেবে । পরে যদি কখনও মরতিনার সঙ্গে দেখা হয় আর জিগ্যেস করে, তা হলে বলবে, আপনার বার্তা পৌছিয়ে দিয়েছি । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।