Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৭ “রোমের অধিপতি জেনারেল থিওডোর, প্রধান বিশপ কায়রাস ও অন্যান্য সেনাপতিবৃন্দ! তোমরা সবকজন মরে গেছ? নাকি জীবন্ত লাশে পরিণত হয়েছ? পরিষ্কার দেখতে পাচ্ছি, যেভাবে তোমরা ব্যবিলন ও কারিউনের মতো দুর্গগুলো মুসলমানদের হাতে তুলে দিয়ে পেছনে সরে এসেছ, মনে হচ্ছে, সেভাবে এস্কান্দারিয়াও দিয়ে দেবে । তোমরা কি এতটুকু বিষয়ও বুঝতে পারছ না যে, এস্কান্দারিয়া গেলে গোটা মিশরই হাতছাড়া হয়ে যাবে? তারপর মুসলমানরা সোজা বাজিস্তিয়া চলে আসবে? একস্কান্দারিয়া মিশরের হৃৎপিণ্ড । ওখানেও যদি মুসলমানদের খড়গ বিদ্ধ হয়ে যায়, তা হলে ফলাফল স্পষ্ট 1... “কারিউন থেকে নীলের ব-ছ্বীপের দীর্ঘ অঞ্চলে স্থানে-স্থানে আমাদের বাহিনী আছে এবং তাদের সংখ্যা ত্রিশ হাজারেরও বেশি | জীবনের বাজি লাগিয়ে যদি তোমরা এস্কান্দারিয়াকে বাচানোর চেষ্টা কর, তা হলে দশ-বারো হাজার আরব মুসলমানকে ব-দ্বীপের জলাভূমিতে হারিয়ে ফেলতে পারবে । মনে রেখো, এখন আর কোনো সহযোগী বাহিনী পাবে না । কারণ, তোমাদের ওপর কোনো ভরসা রাখা যাচ্ছে না। যদি তোমরা এস্কান্দারিয়াও দিয়ে দাও, তা হলে বাজিস্তিয়ার প্রতিরক্ষার জন্য সৈন্যের প্রয়োজন হবে । মুসলমানরা এ পর্যস্ত আসতে পারে । যদি একস্কান্দারিয়া হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম দেখ, তা হলে বন্দরে ও কুলবর্তী অঞ্চলে যেখানে যত নৌজাহাজ, বড়ো-ছোটো নৌকা থাকবে, সবগুলোতে আগুন ধরিয়ে দেবে, যাতে মুসলমানরা ওগুলো কোনো কাজে লাগাতে না পারে। আর একথাটাও মনে রেখো; ওখান থেকে পালিয়ে তোমরা এখানে যেন না আস। এখানকার একজন লোকও তখন তোমাদের মুখ দেখা পছন্দ করবে না । ওখানেই নদীতে ডুবে মোরো 1... 'প্রধান বিশপ কায়রাস! আপনার অবশ্যই জানা আছে, আপনি ধর্মনেতা । এখান থেকে অত্যন্ত বড়ো গলায় দাবি করে রওনা হয়েছিলেন । আপনার জন্য এবং বাহিনীর জন্যও খুবই কল্যাণকর হবে, আপনি নির্ভুল ও সঠিক খ্রিস্টবাদ চালু করুন। বিনয়ামিনকে সঙ্গে নিন আর কিবতিদের বাহিনীতে যুক্ত হতে উদ্বুদ্ধ করুন। ওদের বলুন, . সম্রাট হেরাক্ল খিস্টানদের এক্যবদ্ধ রাখতে নিজস্ব খ্রিস্টবাদ চালু করেছিলেন । তাতে তীর ব্যক্তিগত কোনো অভিলাষ ছিল না। বাহিনীকে ধর্মের দোহাই দাও আর্‌ মুসলমানদের গোলামির ভয় দেখাও । দশ- বারো হাজার মুসলমানকে পরাস্ত করা কঠিন কিছু নয় । একথাটা মাথায় রেখো, পড়েছে । তাদের এই দুর্বলতাকে তোমরা কাজে-লাগাও 1 বার্তাটা তখনই সেই দূতের হাতে দিয়ে রওনা করিয়ে দেওয়া হলো, যে মিশর থেকে কারিউন-পতনের সংবাদ নিয়ে এসেছিল । ফ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।