Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৬ সবকজন সেনাপতি ও উপদেষ্টা মহিলার প্রতি এমন চোখে তাকাল, যেন এই বৈঠকে তার উপস্থিতি-ই কারুর পছন্দ নয় । কিন্তু কেউ কিছু বলল না। “আর কোনো সাহায্য পাঠানো যাবে না'- কনস্তানিস বললেন- “আমাদেরকে বাজিস্তিয়ার প্রতিরক্ষা শক্ত করতে হবে ।' ৃ “সহযোগী বাহিনী যেটি পাঠানো হয়েছে, তা কম নয় মোটেও'- জেনারেল একলিনুস বললেন- “আমাদের বাহিনী যুদ্ধের স্পৃহা হারিয়ে ফেলেছে এবং মিশরকে মুসলমানদের হাতে তুলে দিয়েছে এই বাস্তবতা আমাদের মেনে নেওয়া উচিত। কিন্তু তারপরও এই পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং চিন্তা করে তার একটি প্রতিকার খুঁজে বের করা আবশ্যক । “আমার একটি পরামর্শ আছে'- হারকলিউনাস বলল- “কনস্তানিস এস্কান্দারিয়া চলে যান এবং ওখানকার কার্যক্রম তিনি নিজে দেখভাল করুন 1" যেভাবে মরতিনার কথা বলা কারুর ভালো লাগেনি, তেমনি হারকলিউনাসের এই পরামর্শেও সবার চেহারায় অসন্তোষের ছাপ ফুটে উঠল । কপালে বিরক্তির ভাজ তুলে একপলক তাকানো ছাড়া একজন লোকও তার পরামর্শের বিপক্ষে বা পক্ষে কোনো কথা বলল না। সবাই জানে, মরতিনা তার পুত্র হারকলিউনাসকে রোমসাম্রাজ্যের সিংহাসনে বসানোর তালে ছিল । নিজের এই মনস্কামনা পূরণের লক্ষ্যেই তিনি সম্রাট হেরাক্লকে বিষপ্রয়োগে হত্য করেছিলেন এবং কুস্তত্তিনকেও একই পরিকল্পনার আওতায় বিষ খাইয়েছিলেন । এখন তিনি চাচ্ছেন, কনস্তানিস বাজিস্তিয়া থেকে চলে যাক আর হারকলিউনাস বাজিস্তিয়ার সিংহাসনের একচ্ছত্র অধিকারী হয়ে যাক । সেনাপ্রধান একলিনুস পরামর্শ দিলেন, এখনই বার্ত৷ লিখিয়ে এই দূতের হাতেই এস্কান্দারিয়া পাঠিয়ে দেওয়া হোক । মিশরে যে-রোমান বাহিনী আছে, তার কমান্ডার-ইন-চিপ হলো জেনারেল থিওডোর । হেরাক্ল-এর মনোনীত প্রধান বিশপ কায়রাসও এ দায়িত্ব নিয়ে এস্কান্দারিয়া গেছেন যে, মিশর-যুদ্ধের তত্বাবধান করবেন আর সহযোগী বাহিনীটিকে নিজের হাতে রেখে ব্যবহার করবেন। অবশেষে সিদ্ধান্ত গৃহীত হলো, থিওডোর ও কায়রাস দুজনেরই নামে বার্তা পাঠানো হবে । তখনই বার্তা লেখানো শুরু হয়ে গেল ৷ এতিহাসিকগণ সেই বার্তাটির বিভিন্ন অংশ লিপিবদ্ধ করেছেন । বাকিটুকুর সারাংশ ইতিহাসের হাওয়ালা করে দিয়েছেন। এই বার্তার যে-ভাষ্য আজও সুরক্ষিত আছে, তার বিবরণ মোটামুটি এ- রকম £ দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।