Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৫ আমীরুল মুমিনীন সবাইকে নিয়ে জামাতের সাথে দু-রাকাত সালাতুশ শুক্র আদায় করলেন । তারপর সমবেত জনতাকে উদ্দেশ করে বললেন, হৃদয়ের গভীরতম তল থেকে মুজাহিদদের কামিয়াবির জন্য দু'আ করো । ০ মিশরের রাজধানী এস্কান্দারিয়া থেকে যখন কারিউন পতনের বার্তা রোমসাম্রাজযের রাজধানী বাজিস্তিয়ায় পৌছল, তখন রোমস্ম্রাট কনস্তানিস রীতিমতো কেঁপে উঠলেন । তার তারুণ্যদীপ্ত মুখের এমন চমৎকার রংটা হঠাৎ ফিকে হয়ে গেল । হেরাক্ল-এর বিধবা মরতিনার পুত্র হারকলিউনাসও তখন সেখানে উপস্থিত ছিল । মরতিনার কাছে সংবাদ গেল, মিশর থেকে দূত কোনো বার্তা নিয়ে এসেছে । তিনি সঙ্গে-সঙ্গে দরবারে ছুটে গেলেন। কনস্তানিস ও হারকলিউনাস এখন যৌথভাবে রাজ্য চালাচ্ছেন । মরতিনা এখন রানি নন | রাষ্ট্রীয় কোনো কাজেই এখন তার কোনো প্রকার দখল নেই । কারিউন পতনের সংবাদে মরতিনা ও তার পুত্রের প্রতিক্রিয়া নিরুত্তাপ । কিন্তু কনস্তানিস বেশ উত্তেজিত । ক্ষোভের আগুনে তার চেহারাটা যেন জ্বলজ্বল করছে । তার এই ক্ষুন্ধ প্রতিক্রিয়া কারুরই দৃষ্টি এড়াল না । তিনি সঙ্গে-সঙ্গে সকল সেনাপতি ও উপদেষ্টাদের ডেকে পাঠালেন । “এখন আছে শুধু এস্কান্দারিয়া'- বার্তাটা শুনিয়ে কনস্তানিস সেনাপতি ও উপদেষ্টাদের উদ্দেশ করে বললেন- “আপনারা বলবেন, এস্কান্দারিয়া খুবই মজবুত দুর্গ আর মুসলমানদের সংখ্যা এতই অল্প যে, তারা এস্তান্দারিয়ার মতো নগরী নিতে পারবে না। যদি এমনটা বলেন, তা হলে একে আমি আপনাদের একটা আত্মপ্রবঞ্চনা মনে করব । যারা ব্যবিলন-কারিউনের মতো মজবুত দুর্গঘেরা নগরী জয় করতে পেরেছে, তারা এস্কান্দারিয়াও নিতে পারবে । এস্কান্দারিয়া থেকে তারা রোম-উপসাগর পাড়ি দিয়ে সোজা বাজিস্তিয়া চলে আসবে ।' 'এমনটা হবে না'- এক সেনাপতি বলল- “জাহাজচালনায় মুসলমানদের অভিজ্ঞতা শূন্য । এটা ওদের পক্ষে সম্ভব হবে না।' “সম্রাট কনস্তানিসের এই আশঙ্কা যুক্তিযুক্ত'- সেনাপ্রধান জেনারেল একলিনুস বললেন_ “আরবের এই বদ্দুরা, যারা নিজেদের মুসলমান বলে দাবি করে- স্বল্পবুদ্ধির মানুষ নয় । ওরা আমাদেরই ক্যাপ্টেনদের ব্যবহার করবে । কিবতিরাও তাদের সহযোগিতা দিচ্ছে । তাদেরও মাঝে সুদক্ষ ক্যাপ্টেন আছে। ওরাই মুসলমানদের রোম-উপসাগর পার করিয়ে দেবে । এস্কান্দারিয়াকে মুসলমানদের থেকে কীভাবে রক্ষা করা যায় এখন আমাদের সেই চিন্তা করা দরকার । বার্তায় পরিষ্কার লেখা আছে, মুসলমানদের রোখ এখন একস্কান্দারিয়ার দিকে ।' “আরও কিছু সৈন্য পাঠিয়ে দিন ।' মরতিনা অভিমত দিলেন । অনিঃশেষ আলো-৪/১০ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।