পাচ মদীনায় আনন্দের বান বইছে । বাজিস্তিয়ায় শোকের মাতম চলছে । কারিউনজয়ের সংবাদ মদীনা ও বাজিস্তিয়ায় পৌছে গেছে প্রায় একই সময় । মদীনায় আমীরুল মুমিনীন হযরত ওমর (রাঘি.) ঘোষণা করিয়ে দিলেন, সবাই মসজিদে এসে সমবেত হও । মিশর রণাঙ্গনের খবর এসেছে । জনতার কান রণাঙ্গনের খবরাখবরের প্রতি উত্কর্ণ থাকত | সে-সময়কার জন্য মিশর এমন একটি রণক্ষেত্র, যেটি মুসলিম জনতার দু'আর কেন্দ্রবিন্দু ছিল। সবাই জানত, মুজাহিদদের সংখ্যা খুবই কম আর রোমানদের শক্তি কয়েক গুণ বেশি । মদীনার জনসাধারণের এবিষয়টিও জানা ছিল যে, শীর্ষস্থানীয় সকল সাহাবা মিশর অভিযানের বিরোধী ছিলেন। আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি) সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)কে অনুমতি দিয়েছিলেন বটে; কিন্তু তার চিন্তাধারাও একটা জায়গায় এসে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল । এটি মহান আল্লাহর বিশেষ করুণা আর আমর ইবনুল আস (রাযি.)-এর অসাধারণ ইচ্ছাশক্তি ও সামরিক যোগ্যতার কারিশমা ছিল যে, মিশর থেকে অগ্রযাত্রা আর একের-পর- এক জয়ের সংবাদ আসছিল । মিশর থেকে যখন দূত আসত, তখন সংবাদ যদি জয়ের হতো, তা হলে হযরত ওমর জনতাকে মসজিদে সমবেত করে দূতকে বলতেন, তোমার বার্তাটি সবাইকে পড়ে শোনাও | কারিউনজয়ের বার্তাটিও পড়ে শোনানো হলো । তারপর অসাধারণ স্ীর্তির মাধ্যমে কারিউন কীভাবে জয় করা হলো, দূত তারও বিবরণ শোনালেন । “হে আল্লাহ! আমার মনের সমস্ত ভয়-শঙ্কা ভুল প্রমাণিত করে দাও'_ কণ্ঠটা হযরত ওছমান ইবনে আফফান (রাযি.)-এর | তিনি মিশর অভিযানের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন ৷ বলতেন, আমাদের সৈন্যসংখ্যা খুবই কম । আর সবচেয়ে বড় ভয়টা হলো, আমর ইবনুল আস খালিদ ইবনুল অলীদ-এর চেয়েও বেশি ঝুঁকি বরণ করে নেওয়ার মতো একরোখা সিপাহসালার | কোনো একটা জায়গায় গিয়ে তিনি গোটা বাহিনীকে নিশ্চিত মুত্যুর মুখে নিয়ে যাবেন । কিন্তু এখন হযরত ওছমান আরেকটি অতিশয় মজবুত দুর্গের জয়ের সংবাদ পেলেন, তো এবার হাতদুখানা মেলে ধরে উধের্ব তুলে উচ্চৈঃস্বরে বললেন- “হে আল্লাহ! আমার মনের সমস্ত ভয়-শঙ্কাকে তুমি তুল প্রমাণিত করে দাও । আমার এই দু'আটিও তুমি কবুল করে নাও, আমর ইবনুল আস যেন এস্কান্দারিয়াও জয় করতে পারে ॥ দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।