অনিঃশেষ আলো ৫ ১৪২ ফটকটার কাছে পৌছে গেলেন, যেটা পরে খোলা হয়েছিল । মুজাহিদগণ ওদিককার তিনন্দাজি বন্ধ করে দিলেন । সালার যুবাইর ইবনুল আওয়াম তার মুজাহিদদের নিয়ে ফটকের পথে ভেতরে ঢুকে গেলেন । উবাদা ইবনুস সামিতও একই ফটকে ভেতরে ঢুকলেন । কিন্তু তার কয়েকজন মুজাহিদ দেখলেন, প্রধান ফটক দিয়েও ভেতরে ঢোকা সম্ভব । তারা ওই পথেই ঢুকলেন । মুজাহিদগণ ধেয়ে নগরীতে ঢুকেই আতঙ্কগ্রস্ত রোমান সৈন্যদের ওপর আক্রমণ করে বসলেন । সেইসঙ্গে মুজাহিদরা নগরীর অন্যান্য ফটকগুলোও খুলে দিতে শুরু করলেন । নগরীটা বেশ বড়সড় ও সুপ্রশস্ত । একটার চেয়ে আরেকটা ফটকের দূরত্ব অনেক । কিন্তু তারপরও অল্প সময়ের ব্যবধানে মুজাহিদরা তিন- চারটা ফটক খুলে ফেললেন । আমর ইবনুল আস (রাযি.) মুজাহিদদের আরেকটি দল নগরীতে পাঠিয়ে দিলেন। সালার যুবাইর ইবনুল আওয়াম ও উবাদা ইবনুস সামিত (রাধি.) নগরীতে ঘোষণা - করিয়ে দিলেন, কোনো নাগরিক পালাতে চেষ্টা করবে না। আমরা তোমাদের জীবন, সম্পদ ও সম্ত্রমের নিরাপত্তার দায়িত্ব পালন করব । পাশাপাশি আরও ঘোষণা করিয়ে দেওয়া হলো, কোনো নাগরিক রোমান সৈন্যদের কোনো প্রকার সাহায্য করবে না। অন্যথায় তা করবে, তাকে আমরা হত্যা করে ফেলব এবং তার ঘরে আগুন লাগিয়ে দেব । এতিহাসিকগণ লিখেছেন, মিশরের কিবতি খ্রিস্টানরা আগে থেকে বলে আসছিল, মিশরই তারা জয় করে নেবে । কাজেই মুসলমানদের সঙ্গ দেওয়া-ই আমাদের পক্ষে কল্যাণকর হবে । এসব কথা বলার সময় তারা সম্রাট হেরাক্ল ও কায়রাসের নিপীড়নের কথাও মনে করত । কারিউনে কিবতি ধিস্টানরা রোমানদের সঙ্গ ত্যাগ করল এবং মুহাহিদদের সহযোগিতা শুরু করে দিল। ইতিহাসে এমনও প্রমাণ পাওয়া যাচ্ছে যে, কোনো-কোনো নাগরিক তির-বর্শা- তরবারি ছারা রোমানদের হত্যা করতে শুরু করেছিল । জেনারেল থিওডোরকে কোথাও দেখা যাচ্ছিল না । কে যেন বলে উঠল, আমাদের সেনাপতি পেছন ফটক দিয়ে পালিয়ে গেছেন । দেখতে-না-দেখতে কথাটা আগুনের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল যে, রোমান সেনাপতি ও অন্যান্য কামান্ডাররা পালিয়ে গেছেন । তার ক্রিয়ায় সাধারণ সৈন্যরাও পালাবার পথ খুঁজতে লাগল । কিন্তু মুজাহিদরা তাদের পালাতে দিলেন না। এতক্ষণে সমস্ত মুজাহিদ ভেতরে চলে এসেছেন । তারা রোমাদের কচু গাছের মতো কাটতে শুরু করলেন । কারিউন পুরোপুরি মুসলমানদের কবজায় চলে এল । একে একটি অলৌকিক ঘটনা-ই বলতে হবে । খোদ মুজাহিদ বাহিনী ও তাঁদের সেনাপতিগণও ভেবে কুল দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।