অনিঃশেষ আলো $ ১৪১ পড়ে চ্যাপটা হয়ে যেতে শুরু করল । অনেকে দম আটকে মৃত্যুর কোলো ঢকে পড়ল । ভালো মানুষরাও ওখানে পড়ে গিয়ে ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে গেল । সুজাহিদরা নালার আপন দিককার কিনারায় দীড়িয়ে এই জটলার ওপর তির ছুড়তে শুরু করলেন ৷ নগরীর অধিবাসীরা সামনের পাচিলের ওপর দীড়িয়ে নিজবাহিনীর এই করুণ পরিণতি অবলোকন করছে । নগরীতে এখনও অনেক সৈন্য আছে। তাদের কমান্ডাররা যদি মাথা ঠিক রেখে সিদ্ধান্ত নিত, তা হলে পেছন দিককার ফটকগুলো দিয়ে এই সৈন্যদের বাইরে বের করে এনে দূরের সাকোগুলো দিয়ে মুজাহিদদের ওপর আক্রমণ চালাতে পারত । কিন্তু অবস্থাদৃষ্টে প্রতীয়মান হচ্ছিল, তাদের মস্তিষ্ক অবশ গিয়েছিল, তাদের মাথায় কোনোই বুৰ্ধি আসছিল না। এটি ছিল মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ, যেটি তিনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ বান্দাদের দান করে থাকেন । ভেতরের সৈন্যরা শুধু এটুকু কাজ করল যে, এই নালার দিককার একটা ফটক তারা খুলে দিল, যাতে বাইরের সৈন্যরা ভেতরে ঢুকে যেতে পারে । এই ফটকের সামনে নালা একটা বীক নিয়ে প্রাচীরের খানিক কাছাকাছি চলে গেছে । একেও মুসলমানরা কাজে লাগাল । এই মোড়টায় তারা তাদের দিককার তীরে পৌছে গেলেন এবং যেসব রোমান সৈন্য এপথে দুর্গে ঢুকে যেতে শুরু করল, তাদের ওপর তির ছুড়তে লাগলেন | এভাবে তারা বিপুলসংখ্যক রোমান সৈন্যকে এই ফটকের বাইরে আটকে রাখলেন । অনেকে পিঠে তির নিয়ে দুর্গে ঢুকে ধপাস করে পড়ে গেল। অনেকে তিরবিদ্ধ হয়ে বাইরেই ধরাশায়ী হয়ে ছটফট করতে থাকল । সিপাহসালার আমর ইবনুল আস (রাধি.) আদেশ দিলেন, দু-তিনটা মিনজানিক নালার কাছাকাছি নিয়ে এমনভাবে পাথর নিক্ষেপ করো, যেন পাথর প্রাচীর ডিডিয়ে নগরীতে গিয়ে পড়ে । তখনই তার আদেশের তামিল শুরু হয়ে গেল । কিছু পাথর প্রাচীরের সেই জায়গাটায় গিয়ে নিক্ষিপ্ত হতে লাগল, যেখানে নগরবাসী ও ভেতরের সৈন্যরা দাঁড়িয়ে তামাশা দেখছিল । এই প্রস্তরনিক্ষেপের ফলে কিছু লোক আহত হলো আর বাকিরা ওখান থকে নেমে গেল। এই লোকগুলো ও মিনজানিকের পাথরনিক্ষেপ নগরীতে হুলস্থুল তৈরি করে দিল । গোটা শহরময় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল । জনতা অন্যান্য ফটকগুলো দিয়ে পালাতে শুরু করল। একদিক থেকে সালার যুবাইর ইবনুল আওয়াম মুজাহিদদের বড়সড় একটি দল নিয়ে দূরের সাকোটার মাধ্যমে নালা পার হয়ে গেলেন । অপর দিক থেকে সালার উবাদা ইবনুস সামিত আরেকটি দল নিয়ে ওদিক থেকে পার হলেন । এই চালটার জন্য মওকাটা তীরা বেশ উপযোগী মনে করলেন । দুজনই খুব দ্রত সেই ফড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।