অনিঃশেষ আলো $ ১৪০ সাকো ভেঙে যারা নালার পানিতে পড়ে গিয়েছিল, তারা সাঁতার কেটে অপর কুলে উঠে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু মুজাহিদরা তাদের ওপর তির ছুড়তে শুরু করলেন। বিশ্বাস করা যেতে পারে, তাদের একজনও জীবন নিয়ে নালা থেকে বেরুতে পারেনি । বেশিরভাগ ইউনিট নালার ওপারেই রয়ে গিয়েছিল । তাদের সঙ্গে দুজন সেনাপতিও ছিল। কিন্তু তারা বিহ্বলের মতো দীড়িয়েই রইল । একটু মাথা খাটালেই নালা পার হয়ে আসা কোনো ব্যাপার ছিল না । কারণ, নালা তো নগরীর চতুর্দিকে ছিল না । শুধু প্রধান ফটকের দিক থেকে নগরীর কোল ঘেষে সামনের দিকে চলে গেছে । কিছু দূর পেছনে, আবার কিছু দূর সামনে কাঠের আরও দুটা সাকো ছিল । রোমানা তখনই ওদিক দিয়ে নালা পার হয়ে আসতে পারত । কিন্তু তাদের মাথাগুলো বোধহয় অকেজো হয়ে গিয়েছিল; ফলে তারা কিছুই ভাবতে পারছিল না । অনেক পরে কার যেন বিষয়টা মনে পড়ে গেল । এবার তারা দুভাগে বিভক্ত হয়ে সেই নিরাপদ সীকোদুটির দিকে যেতে শুরু করল । কিন্তু বেশ কিছু দূরে থাকতেই তাদের ওপর মিনজানিক দ্বারা নিক্ষিপ্ত পাথর আসতে শুরু করল । গত রাতের পরিকল্পনায় আমর ইবনুল আস ও যুবাইর ইবনুল আওয়াম এটিও যুক্ত করে নিয়েছিলেন যে, নিরাপদ সাকোগুলোর সন্নিকটে মিনজানিক স্থাপন করে রাখা হবে । মুজাহিদরা ইচ্ছে করলে এদুটো সীকোও ভেঙে ফেলতে পারত । কিন্তু তারা চিন্তা করলেন, জয়লাভের পর এগুলো আমাদের প্রয়োজন হবে । কাজেই ওই দুটা সাকো অক্ষত রাখতে হবে এবং ওগুলো দ্বারা নালা পার হয়ে নগরীতে প্রবেশ করতে হবে । এখন রোমানরা ওদিকে যেতে শুরু করলে মুজাহিদরা তাদের ওপর পাথর ছুড়তে লাগলেন । একটার-পর-একটা পাথর নিক্ষেপে সময় লাগে অনেক | আর কম ওজনের পাথর খুব দ্রুত ছোড়া যায় । সেজন্য মুজাহিদরা ভারী পাথর নিম্ষপ না করে হালকা ওজনের পাথর নিক্ষেপ করছিলেন । একটা পাথর উড়ে গিয়ে একজন মানুষ কিংবা একটা ঘোড়ার গায়ে আঘাত হানছে শুধু । কিন্তু আতঙ্কটা ' তরি করছে এত অধিক যে, এই প্রস্তরাঘাত থেকে রক্ষা পেতে রোমান সৈন্যরা একজন অপরজনের আড়ালে গিয়ে লুকোতে শুরু করে দিল । পাথর ডান ও বাম দিক থেকে আসছিল । পেছনে নগরীর প্রাচীর । সামনে নালা । রোমান সৈন্যরা পরস্পর পরস্পরকে এমনভাবে চাপতে শুরু করল, যেভাবে মাথার ঘন চুল একটার মধ্যে আরেকটা জট লেগে যায় । যদি মানুষ মানুষকে দাবাত, তা হলে এত ক্ষতি হতো না। ওখানে ঘোড়াও ছিল, আবার তাদের পিঠে আরোহীও ছিল । প্রলয়ংকর এই হন্টগোলের মধ্যে ঘোড়াগুলো পেছনেও সরছিল, আবার ডানে-বামেও সটকে যাচ্ছিল । এভাবে পদাতিক সৈন্যরা ঘোড়ার মধ্যখানে পড়ে- ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।