Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪ ইতিহাসে এই তথ্যও আছে, সেসব আওয়াজে কিবতি খ্রিস্টানরা কর্ণপাত করেনি । তাদের যারা ইসলাম কবুল করে নিয়েছিল, আমর ইবনুল আস (রাযি.) তাদের জিযিয়া মওকুফ করে দিলেন এবং সেইসঙ্গে ঘোষণা করে দিলেন, আজ থেকে তোমরা মুসলমানদের সমান অধিকার পাবে । ইতিহাস বলছে, আমর ইবনুল আস (রোযি.) এই অভিনব ও হৃদয়গ্রাহী কৌশলের মাধ্যমে কিবতি খ্রিস্টানদের এমন প্রভাবিত করে তুলেছিলেন যে, তারা মুসলানদের পুরোপুরি অনুগত হয়ে গিয়েছিল । এমন সাফল্যই আমর ইবনুল আস-এর একান্ত প্রয়োজন ছিল, যাতে আমীরুল মুমিনীনের পক্ষ থেকে এস্কান্দারিয়া অভিযানের অনুমতি লাভের পর নিশ্চিন্তে ও নির্ভাবনায় রওনা হয়ে যেতে পারেন এবং পেছনে অস্থিতিশীলতা বা বিদ্রোহের কোনো আশঙ্কা না থাকে । বার্তাটি পেয়ে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) মন্তব্য করলেন : “আল্লাহর কসম! আমর ইবনুল আস-এর যুদ্ধ শীতল ও কোমল হয়ে থাকে | তার মধ্যে সে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেয় না। অপরাপর লড়াকুরা যুদ্ধ করে তরবারি দ্বারা; কিন্ত আমর ইবনুল আস-এর তরবারির চেয়ে বেশি কাজ করে তার জিহ্বা ও মাথা । সত বস শুধু সিপাহসালার আমর ইবনুল আসই মঞ্জুরির অপেক্ষা করছেন না; বরং গোটা বাহিনী এক্কান্দারিয়া অভিযানের জন্য ব্যাকুল হয়ে আছে । এই বাহিনীটি অবিরাম লড়াই করে আসছে । এই টানা অভিযানে পেছন থেকে সাহায্য পেয়েছে মাত্র একবার | তারপর এতে সেনাসংখ্যা একজনও বাড়েনি । বাড়া তো দূরের কথা; হতাহতের কারণে কমে গেছে অনেক। এমনি পরিস্থিতিতে বাহিনীটা শারীরিকভাবে শ্রান্তিতে ভেঙে যাওয়ার কথা । কিন্তু বিস্ময়কর ও অভিনব এক সজীবতা এসে-এসে ইসলামের এই নিবেদিতপ্রাণ সৈনিকগুলোর চেতনা ও মনোবলকে চাঙ্গা করে রাখছিল । বিদ্যুতের. মতো শক্তি জুগিয়ে দিয়েছিল । এটি ছিল মূলত ঈমানের সতেজতা ও পরিপকৃতা । তারা আপন দেহগুলোকে আল্লাহর হাতে তুলে দিয়েছিলেন আর নিজেরা আত্মিক শক্তিতে লড়াই করছিলেন । আক্রমণের আগে তীরা হিসাবই মিলাতে পারছিলেন না, ব্যবিলন দুর্গ তাঁরা জয় করতে সক্ষম হবেন । ব্যবিলন নিঃসংশয়ে অজেয় দুর্গ ছিল । কিন্তু তারা সেটি জয় করে নিলেন! ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।