অনিঃশেষ আলো $ ১৩৯ রোমান বাহিনী প্রতি সকালে দুর্গ থেকে বেরিয়ে আসত এবং নালা পার হয়ে এসে মুজাহিদদের ওপর আক্রমণ চালাত । আজ সকালে তারা প্রথমে যে-কাজটা করল, তা হলো, হুঙ্কার ছাড়তে-ছাড়তে আর অবজ্ঞাসুলভ ও উসকানিমূলক স্লোগান দিতে-দিতে এগিয়ে আসতে লাগল । তাদের মাঝে অশ্বারোহীও ছিল, পদাতিকও ছিল। অত্যন্ত জোশ ও জযবার সাথে এবং মারমুখো চেহারা নিয়ে তারা উভয় সীকো অতিক্রম করে এগুতে লাগল | সবগুলো ইউনিট নালাটা পার হয়ে এপার এসে যুদ্ধের বিন্যাসে দীড়াবে । তারপর লড়াই শুরু হবে । সালার যুবাইর ইবনুল আওয়াম এবং তার সাথে আরও কয়েকজন মুজাহিদ একধারে লুকিয়ে সাকোর পরিণতিটা কী ঘটে দেখার চেষ্টা করছেন । সাকো এখনও অবধি নিরাপদ দীড়িয়ে আছে। অশ্বারোহী ও পদাতিক মিলে অন্ততপক্ষে তিন হাজার রোমান সৈন্য সীকো পার হয়ে এল; অথচ, সাঁকো এখন দাঁড়িয়ে | সালার যুবাইর উদ্বিগ্ন হয়ে উঠলেন । তিনি ভেবে রেখেছিলেন, হাজার তিন-চারেক লোক এপারে চলে আসার পর সীকোটা ভেঙে পড়ুক; তারপর শুরু হবে তার কার্যক্রম । কিন্তু রোমানরা আসছে তো আসছেই। হঠাৎ সাকোর ওপরকার অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা চমকে উঠে থমকে যেতে লাগল এবং চেহারায় খানিক উৎকণ্ঠার ছাপও ফুটে উঠতে শুরু করল । পরক্ষণেই একটা শোর উত্থিত হলো, সাঁকো ভেঙে যাচ্ছে! সাঁকো ভেঙে যাচ্ছে! তারা ভাবতে শুরু করল, এ কী ব্যাপার! ভূমিকম্প শুরু হয়েছে নাকি! ভারে সাকোটা সজোরে দুলে উঠল এবং ধপাস করে বসে পড়ল । ওই সময় সাকোর ওপর যত অশ্বারোহী, যত পদাতিক সৈন্য ছিল, সবাই নালায় পড়ে গেল এবং গভীর পানিতে হাত-পা ছুড়তে লাগল । সালার যুবাইর রোযি.)-এর স্কিম সফল হয়ে গেল । তিন হাজার বা তার চেয়েও কিছু বেশি রোমান সৈন্য নালার এপার চলে এসেছে । পেছনে শোরগোলের আওয়াজ শুনে হতচকিত হয়ে মোড় ঘুরিয়ে তারা ওদিকে তাকাতে শুরু কর । লাগল । মুজাহিদরা এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন । সিপাহসালারের ইঙ্গিতে মুজাহিদরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কোনো রকম আত্মসংবরণের সুযোগই দিলেন না। তিন হাজারেরও অধিক রোমান সৈন্যের গণহত্যা চলতে থাকল । নালার ওপারে যেসব রোমান সৈন্য আটকা পড়েছিল, সঙ্গীদের এই নির্মম হত্যাযজ্ঞের দৃশ্য চোখে দেখেও তারা কোনোই সাহায্য করতে পারছিল না । ফড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।