অনিঃশেষ আলো ১৩৮ মিনজানিকগুলো আলাদা একজায়গায় সরিয়ে রাখা হয়েছিল। এমন যুদ্ধে মিনজানিক ব্যবহারের কোনো সুযোগ হতো না। সালার যুবাইর যেপ-প্রস্তাবটি দিলেন, সেটি সবারই মনঃপুত হলো । প্রস্তাবটি নিয়ে সবাই মতবিনিময় করলেন । অবশেষে একটি পরিকল্পনা ঠিক হয়ে গেল । চলে যেত । তবে দু-তিনটা ইউনিট দুর্গের বাইরে রয়ে যেত, যারা নালা আর নগরপ্রাচীরের মাঝখানে রাত কাটাত । সেরাতে মুজাহিদরা যখন পেছনে সরে এলেন আর রোমানরা দুর্গের ভেতরে চলে গেল আর যথারীতি কয়েকটা ইউনিট বাইরে রয়ে গেল, তখন মধ্যরাতে মুজাহিদরা তিন-চারটা মিনজানিক টেনে খানিক সম্মুখে নিয়ে গেলেন এবং সেগুলোতে পাথর ভরে দুর্গের বাইরে অবস্থানরত এবং ঘ্ৃমন্ত ইউনিটগুলোর ওপর ছুড়তে শুরু করলেন । অভিযান শুরু হওয়ামাত্র তাদের মাঝে হুলস্থুল পড়ে গেল এবং দুর্গে টুকে গিয়েই আত্মরক্ষা করাকে তারা সর্বাধিক নিরাপদ মনে করল । মুজাহিদরা নালার কিনারে একটি তিরন্দাজ বাহিনী পাঠিয়ে রেখেছিলেন । পাথর- আক্রমণের শিকার হয়ে যখন রোমানরা দুর্গে পালাতে শুরু করল, অমনি এই তিরন্দাজ বাহিনীটি তাদের ওপর তির ছুড়তে শুরু করে দিল । যেসব রোমান নারী-পুরুষ তাদের হতাহতদের খোঁজ নিতে এসেছিল, তারাও পালিয়ে গেল এবং ময়দান পরিষ্কার হয়ে গেল । নালাটা চওড়াও ছিল, গভীরও ছিল | আর সেসময় নালা পানিতে টইটম্বুর ছিল। তার ওপর খানিক ব্যবধানে কাঠের দুটা সীকো ছিল। যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর পরিকল্পনা অনুসারে কয়েকজন মুজাহিদ রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে নালায় নেমে পড়লেন । তাদের কাছে কাঠ কাটার করাত ছিল । তারা নালার তাদের দিককার কুল থেকে সাঁকোর খুটিগুলো কাটতে শুরু করলেন । কিন্ত পুরোপুরি না কেটে বেশ দুর্বল করে রেখে দিলেন | তারপর মধ্যখানের খুঁটিগুলোও অনুরূপভাবে কেটে সীকোটা আরও দুর্বল করে ফেললেন । কাজটি অত সহজ ছিল না। পানির স্রোতে নিজেদের ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরও কাজটি সম্পন্ন করে তারা নালা থেকে বেরিয়ে এলেন । সস মত গত রাতে মুসলমানদের তাড়া খেয়ে রোমানরা দুর্গে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল । সেজন্য আজ প্রত্যষেই তারা দুর্গ থেকে বেরিয়ে এল । তাদের ভাবগতিকে বোঝা যাচ্ছিল, আজ তারা বেজায় ক্ষুব্ধ ও প্রতিশোধপরায়ণ | মুজাহিদগণ ফজর নামাযের পর থেকেই প্রস্তুত । তাদের জানা আছে, আজ সকালের সৃচনাটা আগেকার দিনগুলো থেকে অনেকখানি ভিন্ন হবে । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।