অনিঃশেষ আলো $ ১৩৭ দখল করেই নেয়, তা হলে নগরীর সমস্ত অধিবাসীকে এর শাস্তি ভোগ করতে হবে । তারা বলবে, তোমরা তোমাদের সন্তানদের দ্বারা আমাদের বিরুদ্ধে লড়াই করিয়েছ এবং রোমান বাহিনীকে মদদ জুগিয়েছ । এসব কারণে স্বেচ্ছাসেবী জনতা রোমানদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে মাঠে নামা ছেড়ে দিল । সমরবিশ্রেষকগণ আজও বলছেন, পরিস্থিতি এমনই ছিল যে, মুসলমানদের ওখান থেকেই ফিরে আসা দরকার ছিল এবং এত বেশি ঝুঁকি বরণ করে নেওয়া কোনো বুদ্ধিমত্তাসুলভ পদক্ষেপ ছিল না । কিন্তু এই বিশ্েষকরা কথা বলেন যুদ্ধবিদ্যা ও রণনীতিকে সামনে রেখে । তাদের দৃষ্টি মুজাহিদদের অন্তর্জগতে ঢুকতে পারে না, যেখানে শুধু আল্লাহর নামই সমুজ্্ল ছিল। সিপাহসালার আমর ইবনুল আস (রাধি.) পেছনের দিকে তাকানোর মতো মুজাহিদ ছিলেন না। তিনি সেসব ঝুঁকির মধ্যে ঝাঁপিয়ে পড়াকে জীবন মনে করতেন, যেখানে মৃত্যু হতো সুনিশ্চিত । এ তো হলো সিপাহসালারের ব্যক্তিত্ব । ওখানে আর যীরা সেনাপতি কিংবা সাধারণ মুজাহিদ ছিলেন, ঈমানের জোশ ও জিহাদের জযবায় তারাও ছিলেন একেকজন একেকটা আগুনের গোলা । কার থেকে কাকে বড় বলবঃ সবাই ছিলেন মহান আল্লাহর জন্য নিবেদিত শহীদি কাফেলার পাগলপারা সদস্য । এখন তারা কোনো শরীর নয়- অশরীরি আত্মা । আর আত্মাগুলোর ওপর করুণার হাত বসিয়ে রেখেছেন স্বয়ং আল্লাহ । *...যদি তোমরা ঈমানদার হও" শর্তটি তারা পূরণ করে ফেলেছেন । তাদের অন্তরে গনিমতের লোভ নেই । এ পর্যস্ত যে-কটি নগরী তারা কবজা করেছেন, একটিতেও তারা কোনো নারীর প্রতি হাত বাড়াননি, চোখ তুলেও তাকাননি । কোনো নাগরিকের ওপর তারা অবিচার করেননি । বরং বিজিত অঞ্চলের নাগরিকদের জীবন, সম্পদ ও সম্ত্রমের সুরক্ষার দায়িত্ব পালন করেছেন । তারা যখন রণাঙ্গনে শক্রর মুখোমুখি থাকেন, তখন থাকেন ইস্পাতের মতো কঠিন; আর যখন বিজিত অঞ্চলের আমজনতার সামনে গিয়ে দীড়ান, তখন হয়ে যান রেশমেরও চেয়ে কোমল । একরাতে সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) সালারদের সঙ্গে পরামর্শে বসলেন । এ বৈঠকে নায়েব সালার ও তাদের অধীন কমান্ভারগণও উপস্থিত ছিলেন । কেউ ভুলক্রমেও পরামর্শ দিলেন না, আমরা পেছনে সরে যাই এবং সহযোগী বাহিনীর অপেক্ষা করি । আলোচনার বিষয়বস্তু ছিল মাত্র একটি- রোমানদের কুপোকাত করতে কী কৌশল অবলম্বন করা যায় । কেউই বললেন না, এটা আকাশকুসুম চিন্তা; এত মরার পরও ওরা এখনও কত বেশি! সালার যুবাইর ইবনুল আওয়াম একটি বুদ্ধি চিন্তা করে রেখেছিলেন । এ বৈঠকে তিনি সেটি উপস্থাপন করলেন । যুদ্ধ চলছিল দুর্গের বাইরে খোলা মাঠে । সেজন্য ফ$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।