অনিঃশেষ আলো $ ১৩৬ প্রস্তুত আছে, যুদ্ধ করার উপযোগী নাগরিকও বাহিনীর সাথে আছে । বিপরীতে রোজ-রোজ মুজাহিদদের যে-সংখ্যাটা কমে যাচ্ছে, সেই জায়গাটা পূরণ করার কোনো ব্যবস্থা নেই । রোমানরা প্রতিদিন সকালে প্রত্যাশা নিয়ে বের হচ্ছে, আজ অবশ্যই মুসলমানরা অস্ত্রসমর্পণ করতে কিংবা পালিয়ে যেতে বাধ্য হবে । তাদের এই আশা অমুলক ছিল না। ইতিমধ্যে অনেক মুসলমান তাদের হাতে শহীদ হয়েছেন। এখন যেকজন অবশিষ্ট আছেন, এত.“ বিশাল একটি বাহিনীর মোকাবেলায় তাদের পেরে উঠবার প্রশ্নই আসে না । আট-নদিন কেটে গেছে । নগরবাসীরা নগরপ্রাচীরের ওপর দাড়িয়ে প্রতিদিনকার যুদ্ধ অবলোকন করছিল । তাদের সাথে অনেক সৈন্যও থাকত । তারা বুঝবার চেষ্টা করছিল, মুসলমানরা আসলে কীসের ওপর ভিত্তি করে লড়াই করছে। সামরিক বিধান অনুসারে কোনো বাহিনী এমন স্বল্পতম সংখ্যা দ্বারা এরূপ বিশাল বাহিনীর মোকাবেলায় মাঠে নামতে পারা-ই সম্ভব নয়। নগরবাসী ও সৈন্যদের মাঝে বিস্ময় জন্মাতে শুরু করল । তারা অবাক চোখে দেখছে, বিস্ময়াবিষ্ট মাথায় ভাবছে, এ কী করে সম্ভব হচ্ছে! এই বীরত্ব, এই সাহস তারা কোথা থেকে জোগাচ্ছে! একদিন রোমান বাহিনীর এক অফিসারের মুখ ফসকে বেরিয়ে গেল, আমরা মিথ্যা বলছি না, এই মুসলমানদের হাতে কোনো অদৃশ্য কিংবা রহস্যময় শক্তি আছে, যার ওপর ভর করে তারা এমন অসাধারণ বীরত্বের সাথে লড়াই করছে আর শক্রবাহিনীকে পরাভব মেনে নিতে বাধ্য করছে । নিজের চোখে ওদের যুদ্ধ করা দেখো । আমাদের চেয়েও বড় কোনো বাহিনী তাদের পরাস্ত করতে পারবে না । সেনাকর্মকর্তার এই মন্তব্য মুখে-সুখে, কানে-কানে শহরময় ছড়িয়ে গেল । এবার আরও বেশিসংখ্যক লোক এসে-এসে মুসলমানদের যুদ্ধ করা দেখতে লাগল । এবার সবাই বলতে লাগল, আসলেই এই মুসলমানদের পরাজিত করা একটা অসম্ভব ব্যাপার । অনেকে বলেই ফেলল, ওরা আসলে জিনই । এটি আল্লাহপাকের বিশেষ সাহায্য এবং অনেক বড় করুণা ছিল যে, নগরবাসী ও রোমান বাহিনীর ওপর মুসলমানদের যে-ত্রাস আগে থেকেই আচ্ছন্ন ছিল, তা নতুনভাবে চাঙ্গা হয়ে উঠতে লাগল । মুসলমানদের দুঃসাহসিকতা ও জোশ-জযবা কারিশমা দেখাতে শুরু করল যে, শক্রুবাহিনী মনস্তাত্তিকভাবে দুর্বল হতে শুরু করল । নাগরিকদের মাঝে হতাশা ও অস্থিরতা-তৈরি হয়ে গেল । ইতিহাস বলছে, এই পরিস্থিতিতে অনেক বাবা-মা স্বেচ্ছাসেবী হিসেবে রোমান বাহিনীতে যুক্ত- হওয়া তাদের ছেলেদের যুদ্ধ থেকে বিরত রেখেছিল যে, এই পরিস্থিতিতে ছেলেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নামানো আর যমের মুখে ঠেলে দেওয়া এক - কথা । অনেকে বলল, মুসলমানরা যদি আমাদের বাহিনীকে পরাজিত করে নগরী দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।