অনিঃশেষ আলো & ১৩৫ “খানিক দীড়াও বিরদান!'- আবদুল্লাহ ইবনে আমর হাপাতে-হাপাতে বললেন- 'একটুক্ষণ আমার পাশে দীড়িয়ে থাকো । আমাকে নিঃশ্বাস ফেলতে দাও। একটুখানি বিশ্রাম নিতে দাও ।' “বিশ্রাম নিতে চাচ্ছ ইবনে আমর!'_ বিরদান বিস্মিত গলায় বলল- 'বিশ্রাম তো তোমার সামনে- পেছনে নয় ।' সংক্ষিপ্ত কয়েকটা শব্দে এই সাবেক গোলাম অনেক বড় কথা বলে ফেললেন । কথাটি আবদুল্লাহ ইবনে আমর-এর ওপর এমন চমৎকার ক্রিয়া করল যে, তিনি দাড়িয়ে গেলেন এবং অধরোষ্ঠে হাসি ফুটিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন । বিরদান তার সাথে । আবদুল্লাহ এমনভাবে লড়াইয়ে প্রবৃত্ত হলেন, যেন তার শরীরে একটা আচড়ও লাগেনি | অথচ, তার সারাটা শরীর রক্তরঞ্জিত, যেন তিনি রক্ত দ্বারা গোসল করেছেন । একদিকে রক্ত ঝরছে, আরেক দিকে তরবারি চলছে । সেদিনের যুদ্ধ যখন সমাপ্ত হলো, আবুদল্লাহ ও বিরদান জীবিত পেছনে ফিরে এলেন । আবদুল্লাহ ইবনে আমর জীবিত ছিলেন বটে; কিন্ত তার ক্ষতস্থানগুলোর অবস্থা খুবই গুরুতর । কে একজন গিয়ে আমর ইবনুল আসকে সংবাদটা জানালেন, আপনার ছেলে আহত হয়েছে; এখন ব্যান্ডেজ-চিকিৎসা চলছে । সংবাদ পেয়ে আমর ইবনুল আস (রাযি.) সামনে-পড়ে-থাকা কর্তব্যগুলোর কথা ভুলে গিয়ে ছেলেকে দেখতে ছুটে যাননি । শুধু এটুকু বললেন, একজন লোক পাঠিয়ে আবার খবর নাও, এখন তার অবস্থা কী । দায়িত্বটি যাকে দেওয়া হলো, তিনি গেলেন এবং ফিরে এসে সিপাহসালারকে পুরো রিপোর্ট দিলেন এবং জানালেন, এখন অবস্থার উন্নতির দিকে । বিরদান যে-কথাটি বলে আবদুল্লাহ ইবনে আমরকে বসা থেকে তুলে দীড় করিয়েছিলেন, সংবাদদাতা আমর ইবনুল আসকে তা-ও জানালেন । শুধু আবদুল্লাহ-বিরদানেরই নয়- ওখানকার প্রতিজন মুজাহিদদের ঈমান ও জযবা এমনই ছিল । সিপাহসালার আমর ইবনুল আস এদিক থেকে পুরোপুরি আশ্বস্ত ও নিশ্চিন্ত । এর জন্য তার কোনোই পেরেশানি নেই । কিন্তু কায়রাস অন্তরালবর্তী যে-রণাঙ্গনটা খুলে রেখেছেন, তার চিন্তায় তিনি বেজায় অস্থির ও বিচলিত । শুধু একটা পয়েন্ট থেকে একটা আখড়া গুড়িয়ে দেওয়া হয়েছে । তার অপারগতা হলো, তার লোকবল প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তার কাছে এই দুর্বলতার কোনোই প্রতিকার ছিল না । সং সং কারিউনের নিত্যদিনকার এই যুদ্ধ মুজাহিদদের সংখ্যায় আকাল তৈরি করে চলছে । রোমানদের জরুরি সাহায্যের কোনো অভাব ছিল না । নগরীতে বাহিনীও দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।