Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৪ তীরা যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলছে, তাঁদের চেতনা, মনোবল ও বীরত্ব ততই বাড়ছে । এক এঁতিহাসিক লিখেছেন, এই জযবা দেখে আমর ইবনুল আস তাদের প্রতি হাত বাড়িয়ে অত্যন্ত উচু আওয়াজে বললেন- “ওই দেখো আল্লাহর নামে জীবন উৎসর্গকারীদের! ওরা মৃত্যুর পেছনে-পেছনে দৌড়াচ্ছে আর মৃত্যু ওদের সামনে-সামনে পালাচ্ছে!" এই জযবা, এই ঈমানের একটি ঝলক দেখুন, যেটি ছিল ইসলামের সৈনিকদের আসল শক্তি । শরীর তাদের ক্লান্তিতে চুর ও অবসন্ন; কিন্তু চেতনা জীবিত, ঈমান সজীব | এ-ঘটনাটি প্রায় সকল এঁতিহাসিকই লিখেছেন । দুজন তো সবিস্তারেই বর্ণনা করেছেন। সিপাহসালার আমর ইবনুল আস (োযি.)-এর পুত্র আবদুল্লাহও এই বাহিনীতে ছিলেন । বয়সে নবতরুণ | পদমর্যাদা কী ছিল কোনো এঁতিহাসিকই সেই তথ্য লিখেননি । শুধু এটুকু জানা যাচ্ছে, তিনি পতাকার প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন । যুদ্ধের মাঠে পতাকা ভূলুষ্ঠিত হতে না দিয়ে উধধর্বে তুলে ধরে রাখার দায়িত্ব ধারা পালন করতেন, তাদের জীবনের বাজি লাগাতে হতো । পতাকাবাহীর নাম ছিল বিরদান | বিরদান একসময় আমর ইবনুল আস (োযি.)- এর দাস ছিলেন । পরে তাকে মুক্ত করে দেন আর তিনি জিহাদ করতে বাহিনীতে যোগদান করেন । তার মাঝে লড়ার ও মরার জৌশ-জযবা ছিল বিস্ময়কর । তার এই নিভীঁকতা ও বীরত্ব দেখে আমর ইবনুল আস তাকে পতাকা বহনের দায়িত্ব অর্পণ করেন। আবদুল্লাহ ইবনে আমর তার সাথে থাকতেন । দুজন একসঙ্গে লড়াই করতেন আর তরবারিচালনার এমন পরাকাষ্ঠা দেখাতেন যে, ভয়ে শক্ররা ইসলামি পতাকার কাছে ঘেষতে ভয় পেত । আবদুল্লাহ ও বিরদান পরস্পর জীবন-মৃত্যুর সাথি হয়ে গিয়েছিলেন । তাদের সঙ্গে বাহিনীতে চাউর হয়ে গিয়েছিল, বেঁচে থাকবে তো ওরা দুজনই বেঁচে থাকবে; শহীদ হবে তো দুজনই একসঙ্গে শহীদ হবে । কারিউনের এই যুদ্ধগুলোতে আবদুল্লাহ ইবনে আমর একদিন একটু বেশিই আহত হলেন এবং অবসন্ন হয়ে বসে পড়লেন । ইতিহাস লিখেছে, সেসময় পতাকাটি বিরদানের হাতে ছিল । পরিষ্কার বোঝা-ই যাচ্ছে, আবদুল্লাহ ও বিরদান তখন একত্রে ছিলেন এবং যথারীতি বীরত্বের পরম উৎকর্ষ দেখাচ্ছিলেন । বিরদান যখন দেখলেন, আবদুল্লাহ আহত হয়ে বসে পড়েছেন, তখন তিনিও থেমে গেলেন । “উঠে দীড়িয়ে যাও আবদুল্লাহ!'- বিরদান বললেন- “আল্লহর কসম! এখানে যারা বসে পড়ে, মৃত্যু তাদের উঠে দীড়ানো সুযোগ দেয় না।' ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।