Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩৩ আমর ইবনুল আস (রাযি.)-এর কাছে গেলেন। কোনো ভূমিকা ছাড়া-ই সোজাসাপটা বললেন, আমরা পুরুষদের কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করব । করো- অবশ্যই করো'_ আমর ইবনুল আসও সোজাসুজি-ই উত্তর দিলেন- “তবে সেসময়, যখন একজন মুজাহিদও জীবিত থাকবে না । মহিলাদের পীড়াপীড়ি এতটাই বেড়ে গেল যে, আমর ইবনুল. আস (রোযি.) বিচলিত হয়ে উঠলেন । তিনি অনেক কষ্টে মহিলাদের বোঝাতে সক্ষম হলেন | বললেন, এখন আমরা যে-কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি, এমন ঘটনা আমাদের জীবনে এটিই প্রথম নয় । ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহ আমাদের বিজয় দেবেন তাতে কোনোই সন্দেহ নেই । এঁতিহাসিকগণ লিখেছেন, এ-ই প্রথমবার সিপাহসালার আমর ইবনুল আস (রাঘি.)-এর চেহারায় উত্কষ্ঠা ও অস্থিরতার ছাপ দেখা গেল । তিনি রিজার্ভ বাহিনীর একটি ইউনিটকে সঙ্গে নিয়ে খানিক পেছনে চলে গেলেন । একজায়গায় পরিস্থিতিতে এই নামায আদায় করা হয়, যখন হয় ধ্বংস নাহয় পিছ্ুহটা অবধারিত হয়ে যায় । কিন্তু এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েও সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) ধ্বংস হতেও রাজী নন, পিছু হটতেও সম্মত নন। এমন কঠিনতর পরিস্থিতিতেও তিনি জয়যুক্ত হতে চান । দু-রাকাত “ভয়ের নামায' আদায় করে তিনি দু'আর জন্য হাত তুললেন । দু- চোখের পানি ছেড়ে দিয়ে করুণাময় আল্লাহর দরবারে কাদতে শুরু করলেন_ “হে আল্লাহ! তুমি তোমার মহান নামের লাজ রক্ষা করো | তোমার সৈনিকরা জীবনের যে-কুরবানি পেশ করেছে, তা তুমি কবুল করে নাও । এই শক্তিধর শক্রবাহিনীর ওপর তুমি আমাদের বিজয় দান করো ।' রোমান সেনাপতির আনন্দের সীমা নেই । প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফিরছেন, মুসলমানরা এক-এক করে ঝরে যাচ্ছে। এখনও যেকজন জীবিত আছে, যেকোনো সময় তারা সবাই লেজ তুলে পালাবে । জয়-পরাজয় চূড়ান্তে পৌছতে সময় আর বেশি বাকি নেই । কিন্তু সেদিনও সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেলেন । একজন মুজাহিদও সন্ত্রস্ত হয়ে পিছপা হলেন না । মুজাহিদদের আল্লাহর ওপর ভরসা ছিল, যার নামে তারা জীবন কুরবান করছিলেন । নিজেদের আঁচড়ও লাগতে দেননি, মনোবলকে এতটুকুনও আহত হতে দেননি । আমর ইবনুল আস (োযি.)-এর দৃঢ় বিশ্বাস ছিল, মহান আল্লাহ তার দু'আ, তার চোখের পানি উপেক্ষা করবেন না। তার এই সকাতর প্রার্থনা বিফলে যাবে না। তিনি দেখলেন, মুজাহিদদের সংখ্যা যতই হ্রাস পাচ্ছে, আঘাতপ্রাপ্ত হয়ে যতই দড্৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।