Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঠশৈষ আলো $ ১৩২ “আমাদের ধর্মের বিধান অনুযায়ী অভিযান আমাদের এখানেই সম্পূর্ণ হয়ে গেছে'- সেনাপতি মিকদাদ (রাযি.) বললেন- “আমরা চলে যাচ্ছি । তোমাদের মোড়ল আর এই মেয়েটাকে এজন্য নিয়ে যাচ্ছি যে, এরা তোমাদের বিভ্রান্ত করত আর তোমাদের অন্তরে আমাদের শত্রুতা জন্ম দিত । আমরা কাজের মাধ্যমে প্রমাণিত করব, তোমাদের আমরা শক্র, নাকি বন্ধু ।' জনতার প্রতিক্রিয়া স্পষ্ট বলে দিচ্ছিল, সেনাপতি মিকদাদ (রাযি.)-এর পিঠে তুলে দিয়ে ইসলামের এই সৈনিকগণ ওখান থেকে বিদায় নিলেন । ক্রিস্টি ও বৃদ্ধ মোড়লকে আলাদা দুটি ঘোড়ায় বসিয়ে নিলেন। এরা দুজন সেনাপতি মিকদাদ (রাযি.)-এর কয়েদি । সেনাপতি মিকদাদ (রোযি.) এই গ্রামে এসেছিলেন অন্য এক অভিযানে । কিন্তু ঘটে গেল ভিন্ন ঘটনা । একজন রক্ষী মুজাহিদ কুরবান হয়ে গেলেন । বিনিময়ে গ্রামটা মুসলমানদের করতলগত হয়ে গেল । গ্রামের বৃদ্ধ মোড়ল ও ক্রিস্টির সঙ্গে সিপাহসালার কী আচরণ করলেন, সেই কাহিনি পরে শোনাব । এখন আসুন, কারিউনের রণক্ষেব্রটা আরেকবার ঘুরে আসি । সক সিপাহসালার আমর ইবনুল আস ও অন্যান্য সালারগণ দেখলেন, আট-নদিনের এই রক্তক্ষয়ী লড়াইয়ে মুজাহিদদের সংখ্যা ভয়ানকরূপে কমে গেছে এবং সহযোগী বাহিনী ব্যতিরেকে যুদ্ধে টিকে থাকা অসন্ভব না হলেও অতিশয় কষ্টকর তো অবশ্যই । কিন্তু যদি তখনই মদীনায় দূত পাঠানো হতো আর কালক্ষেপন না করে তাৎক্ষণিকভাবে সহযোগী বাহিনী পাঠিয়ে দেওয়া হতো, তবুও বাহিনী এসে পৌছতে দেড়-দুমাস সময়ের দরকার ছিল । অবশ্য তার অর্থ এই ছিল না যে, সিপাহসালার কিংবা অপর কোনো সালার ভাবছিলেন, এত অল্পসংখ্যক সৈন্য দ্বারা এমন বিপুলসংখ্যক শক্রর মোকাবেলা করা সম্ভব নয়; কাজেই আমরা পেছনে সরে যাব এবং সাহায্য এসে পৌছলে আগে বাড়ব । তারা নীতি ঠিক করে নিয়েছিলেন, জীবন চলে যাবে যাক; তবু পিছপা হব না। একদিনের সংঘাত এতই ঘোরতর ও রক্তক্ষয়ী ছিল যে, মুজাহিদরা কোথাও পা আটকাতে পারছিলেন না । আমর ইবনুল আস রোযি.) রিজার্ভ বাহিনীটি তখনও ব্যবহার করেননি । এটি ছিল তার পরম বুদ্ধিমত্তার পরিচয় । কিন্তু সেদিন তার কাছে প্রতীয়মান হলো, আর অপেক্ষা করা ঠিক হবে নাঃ যা-কিছু আছে, জয়- পরাজয়ের বাজিতে আজই সব হাজির করে ফেলি । মুজাহিদ বাহিনীতে তাদের নারীরাও ছিলেন । তারাও যুদ্ধের পরিস্থিতি ও বাহিনীর ঝুঁকিপূর্ণ অবস্থা অবলোকন করছিলেন । একসন্ক্যায় তারা সবাই সিপাহাসালার দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।