Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৩১ আমরা তোমাদের সবার কাছ থেকে নেব এবং পুরোটা বসতি ধ্বংস করে দেব । নিহত লোকটি যদি রোমান সৈন্য হতো, রোমান বাহিনী এসে এই অপকর্মটা করত তাতে কোনোই সন্দেহ নেই । তখন গ্রামের একটা ঘর, একটা পরিবারও তাদের রোষানল থেকে রেহাই পেত না । আমাদের রীতি কিন্তু ভিন্ন কিছু । আমরা ইসলামের অনুসারী | ইসলাম শুধু সেই ব্যক্তিকে শাস্তি দেয়, যে অপরাধ করে । তোমরা মন থেকে ডর-ভয় বের করে দাও । তিরটা এই একজন লোক চালিয়েছিল- গ্রামের সমস্ত মানুষ নয় । কাজেই সাজা শুধু একেই দেওয়া হবে আর সেই শাস্তিটা তোমাদের সম্মুখে কার্যকর হবে । জনতার মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেল । পরস্পর কথা বলার আওয়াজ ধীরে- ধীরে বাড়তে থাকল । তাদের মাথা থেকে যেন বিরাটা একটা বোঝা নেমে গেছে। তারা প্রশাস্তি, আত্মতৃপ্তি ও সস্তোষ প্রকাশ করতে লাগল । “আমি জানি, এই পাদরি তোমাদের ওয়ায করে ফিরছে'- সালার তীর বক্তব্য অব্যাহত রাখলেন- “তোমাদের এই ধর্মনেতাটা ইসলামের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও অমূলক কথাবার্তা তোমাদের কানে ঢালছে। হযরত ঈসা (আ.) মিথ্যা বলার, অপরের বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ আরোপের অনুমতি দিয়েছেন নাকি? জনতার মধ্য থেকে কয়েকটা আওয়াজ ভেসে এল, “না; বিলকুল না । আমাদের নবী হযরত ঈসা মিথ্যাকে অপরাধ সাব্যস্ত করে গেছেন ।" “আমরা কারুর ধর্মে হস্তক্ষেপ করি না'_ সালার মিকদাদ বললেন- “তোমাদের এই পাদরিটাকে আমি মুক্তি দিয়ে দিচিছি। একে আমি শুধু এটুকু বলব, আপনি ধর্মনেতা; দয়া করে ধর্মের পবিত্রতার প্রতি একটু লক্ষ রাখুন ।' তারপর সালার 'সমবেত জনতাকে উদ্দেশ করে জিগ্যেস করলেন, আমার এক মুজাহিদ যে-তিরটার আঘাতে শহীদ হয়ে গেল, সেটা কোথা থেকে এসেছিল, তা কি তোমাদের জানা আছে? সমাবেশের মধ্য থেকে কয়েকটা আওয়াজ ভেসে এল, হাঃ আমরা জানি । এভাবে তিনি গোটা একটা জনপদকে সাক্ষী রেখে এস্তাফতকে হত্যার আসামী সাব্যস্ত করলেন এবং নিজের অপর রক্ষীকে বললেন, এই ধনুকটায় তির সংযোজন করে এর বুকে নিক্ষেপ করো। তির-ধনুক তিনি আগেই জব্দ করে নিয়ে এসেছেন । এস্তাফতকে একটা দেওয়ালের সঙ্গে দাড় করিয়ে দেওয়া হলো আর রক্ষী পর-পর দুটা তির ছুড়লেন, যেগুলো এন্তাফতের বুকে গিয়ে গেঁথে গেল আর সে মাটিতে পড়ে গেল । তারপর সালার মিকদাদ গায়ের মোড়ল ও ক্রিস্টিকে সঙ্গে নিয়ে নিলেন এবং আরেকবার জনতার উদ্দেশে কথা বললেন । ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।