অনিঃশেষ আলো $ ১৩০ পাশে গিয়ে তাকে আড়াল করে ফেললেন, যাতে আবারও তির এলে তাকে বিদ্ধ করতে না পারে । কিন্ত আর কোনো তির এল না। শরাহত রক্ষীকে বাচানো সম্ভব ছিল না তার ঘাড় থেকে ফোয়ারার মতো রক্ত নির্গত হচ্ছিল । সঙ্গীরা তাকে ধরে না ফেললে সে ঘোড়ার পিঠ থেকে পড়েই যেত । তীরা ধরাধরি করে তাকে নিচে নামালেন ৷ ততক্ষণে তিনি শহীদ হয়ে গেছেন। তিরটা কোথা থেকে এসেছিল সালারকে জানানো হলো । তখনই সঙ্গীদের নিয়ে তিনি মোড়লের ঘরে ঢুকে পড়লেন । এস্তাফত একটা-ই তির ছুড়ে পালিয়ে এসেছিল । এবার সে আত্মগোপনের পথ খুঁজছিল । আঙিনায় বৃদ্ধ মোড়ল বিমর্ষ মনে দীড়িয়ে আছে । আশপাশে তার পরিবারের আরও এক-দুজন সদস্য ঘোরাফেরা করছে । সালার তাদের বললেন, ঘরে যেকজন লোক আছ সবাই বারান্দায় চলে আসো । অন্যথায় ঘরটা মাটির সাথে মিশিয়ে দেব । কিন্তু আর কেউ এল না। সালারের আদেশে মুজাহিদরা পুরো ঘরে তল্লাশি নিতে শুরু করলেন । একটা কক্ষ থেকে ক্রিস্টি আবিষ্কৃত হলো । তাকে বারান্দায় নিয়ে আসা হলো । পরক্ষণে এস্তাফত আপনা থেকেই বেরিয়ে এল । “তিরটা আমি ছুড়েছিলাম'- 'এস্তাফত বলল- “এই মেয়েটাকে কোনো প্রকার উত্যক্ত করবেন না।' এর মধ্যে বৃদ্ধ পাদরি আপনা থেকেই এসে হাজির হলো । সালার মিকদাদ (রাযি.)-এর সঙ্গে যে-গোয়েন্দা মুজাহিদ ছিলেন, তিনি সালারকে জানালেন, ইনি সালার পাদরি, গায়ের মোড়ল, এস্তাফত ও ক্রিস্টিকে বাইরে নিয়ে এলেন । গায়ের উৎসুক জনতা তিরের আঘাতে শাহাদাতপ্রাপণ্ত রক্ষী মুজাহিদের লাশের চার পাশে এসে জড়ো হয়েছে । -সালার মিকদাদ বেরিয়ে এলে তারা তার প্রতি মনোযোগী হলো । স্থানীয় এক সংবাদদাতা সালারের কানের কাছে এসে বলল, সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একজন মুজাহিদের মৃত্যুর জবাবে এখন গোটা গ্রামই গুড়িয়ে দেওয়া 'হবে । শুনে সালার বললেন, সবাইকে একজায়গায় সমবেত করো; আমি তাদের সাথে কথা বলব । দেখতে-না-দেখতে সবাই গ্রামের মধ্যস্থলে উন্মুক্ত এক মাঠে গিয়ে সমবেত হয়ে গেল । গ্রামের নারীরা কেউ ঘরের দরজায়, প্রিয় গ্রামবাসী! সালার মিকদাদ ইবনে আসওয়াদ উচ্চৈঃম্বরে বললেন- “আমি জানতে পেরেছি, তোমরা ভয়ে কাপছ, একজন মুজাহিদের রক্তের প্রতিশোধ ফড্৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।