অনিঃশেষ আলো $ ১৩ “আমার কিবতি ভাইয়েরা! তারপর তোমাদের আমি তাদের সেই রূপটি দেখিয়েছি, যার মধ্যে পারিপাট্যও ছিল, জদ্রতা-শালীনতাও ছিল । সেদিন আমি তাদের শুধু এটুকু বলেছি, আজ সেভাবে খাবে, যেভাবে শান্তির সময় খেয়ে থাক । আর মনে রাখবে, তোমাদের সম্মুখে অতিথিরা আছেন । তোমরা তাদের সেই রূপটিও দেখে নিয়েছ এবং অবাক হয়েছ, মানুষ তো এরা তারা-ই; কিন্তু একদিনের ব্যবধানে এরা এমন সভ্য হলো কী করে! তাদের কেইউ বলেনি, আজ জদ্রতার প্রতি লক্ষ রাখবে । মানুষ তারা সভ্যই বটে। নিজেদের ঘরে তারা এভাবেই আহার করে 1... “তারপর তোমাদের আমি তাদের তৃতীয় রূপটি দেখিয়েছি । তাদের তোমরা একটি অপ্রশিক্ষণপ্রাপ্ত একদল মানুষ মনে করতে, যারা শুধু লড়তে জানে । কিন্তু এই একটু আগে তারা শৃঙ্খলার কেমন একটি মহড়া দেখিয়েছে, তা তোমরা প্রত্যক্ষ করেছ। এই শৃঙ্খলা ও নিজেদের সেনাপতিদের আদ্তুলের ইশারায় চলা তাদের স্বভাবজাত বিষয় । তারা যখন বাহিনীর আকারে সমবেত হয়, নিজেদের ব্যক্তিসস্তাকে তারা আমীর কিংবা সিপাহসালারের হাতে তুলে দেয় । ইসলামের আদেশ ও রীতি অনুসারে তিনজন, চারজন কিংবা আরও অধিকসংখ্যক লোক যদি বাহিনী থেকে আলাদা হয়ে যায়, তা হলে একজনকে দলের নেতা বানিয়ে নেয় । তারপর প্রত্যেকে তার সিদ্ধান্ত অনুসারে কাজ করে 1... “তাদের এই তিনটি রূপ আমি তোমাদের এজন্য দেখিয়েছি, যাতে তোমরা তাদের গেঁয়ো বা বদদু না ভাব এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না কর। তাদের. সাথে যদি তোমরা জদ্র আচরণ কর, তাদের প্রতি সুধারণা লালন কর, তা হলে তোমাদের তারা আপন বানিয়ে নেবে । অন্যথায় মনে রেখো- খুব ভালো করে মনে রেখো, যেভাবে তোমাদের গায়ের পোশাকে খাদ্যের ঝোলের ছিটা বানিয়ে দেবে । চিন্তা করে সিদ্ধান্ত নাও তোমরা কোন পথ অবলম্বন করবে ।" এঁতিহাসিকগণ লিখেছেন, সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর এই কর্মনীতি ও কর্মকৌশল কিবতি খরিস্টানদের এতই মনঃপুত হলো যে, তাদের বিরাট একটি দল ইসলাম গ্রহণ করে নিয়েছিল । অবশ্য কিছু লোক এমনও ছিল, যারা প্রদর্শনির এই ধরনে একটা তাচ্ছিল্য ও অবমাননার গন্ধ পেয়েছিল । “শোনো কিবতিরা!- কিবতিদের যে-শ্রেণিটা বিষয়টিকে ভালো চোখে দেখতে পারল না, তারা বলল- “তোমরা আরবদের চক্রে পড়ো না ।' ইতিহাসে এক বর্ণনায় আছে, নেতাগোছের এক কিবতি বলেছিল- “আরব মুসলমানরা এমন একটি জাতি, যাদের পরাজিত ও বিজিত করা যায় না । আজ তোমাদের সেই জাতিটা তাদের পদতলে পিষে ফেলল!” ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।