অনিঃশেষ আলো ৬ ১২৯ কিন্ত তারা; বিশেষ করে ক্রিস্টি এস্তাফতের মাথাটা এমনভাবে ধোলাই করে রেখেছে যে, কারও কথা শুনবার মতো অবস্থা তার ছিল না। মোড়লের যৌবনের সময়কার একটা ধনুক ঘরের দেওয়ালের সঙ্গে একজায়গায় ঝুলানো ছিল । এস্ত ফত দৌড়ে গিয়ে ধনুকটা নিয়ে নিল । তার সঙ্গে একটা তৃণীরও ছিল, যাতে ছ- সাতটা তিরও ছিল । এস্তাফত দ্রুতপায়ে সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল । মোড়লের বাড়িটা ছিল দুর্গের মতো । দেওয়ালের ওপর দুর্গের মতো করে পাচিল তৈরি করা ছিল এবং একটু পর-পর কতটুকু জায়গা খালি রাখা হয়েছিল । একজন তিরন্দাজ ওর কোনো একটি জাগয়ায় লুকিয়ে থেকে অনায়াসে তির ছুড়তে পারত । এন্তাফত আগে দেখে নিল, মুসলমান সেনাপতি কোন দিক থেকে আসছেন । সেনাপতি মিকদাদ তার চোখে পড়ল । এস্তাফত সেই অনুসারে পাঁচিলের গা ঘেঁষে লুকিয়ে বসে পড়ল এবং ধনুকে একটা তির সংযোজন করে নিল। ধনুকটা আকারে বেশ বড় এবং খুবই শক্ত । এস্তাফতের মতো শক্তিশালী মানুষেরই পক্ষে এটা ব্যবহার করা সম্ভব ৷ সেনাপতি মিকদাদ (রোষি.) গ্রামে ঢুকে পড়েছেন । তিনি সবার আগে । দুজন রক্ষী তার পেছনে । এন্তাফত ধনুকটা টেনে ধরল এবং সেনাপতি 'মিকদাদকে নিশানা বানাতে উদ্যত হলো । কিন্তু দয়াময় আল্লাহর বিশেষ করুণা যে, একরক্ষী হঠাৎ ওদিকটায় তাকাল এবং তিরন্দাজের একটা বাহু তার চোখে পড়ল । ধনুকটা পুরোপুরিই টানা ছিল; তিরটা বেরিয়ে আসা বাকি শুধু । রক্ষী তৎক্ষণাৎ বুঝে ফেলল, তিরন্দাজ আমাদের সালারকে টার্গেট করেছে । তিরটা প্রতিহত করা তো আর তার পক্ষে সম্ভব নয় । তার কাছে যদি তির-ধনুক থাকত, হা হলে তো সাথে-সাথে লোকটাকে নিশানা বানানো যেত । তা হলে সে সালারকে বাঁচাবে কী করে! সে তাড়াতাড়ি ঘোড়ার গতি বাড়িয়ে দিল। তার ঘোড়াটা সালার মিকদাদ (রাযি.)-এর ঘোড়ার পাচ-ছয় পা দূরে ছিল । পরক্ষণেই পলকের মধ্যে সে সালারের ঘোড়ার পাশে চলে এল । রক্ষী সালারের ঘোড়ার পাছায় সজোরে হাত মারল এবং সেইসাথে নিজের একটা পা দ্বারা তার একটা পায়েও আঘাত করল । ঘোড়া সামনের দিকে এগিয়ে গেল আর ঠিক সেই সময় এস্তাফতের ধনুক থেকে একটা তির বেরিয়ে গেল । এদিকে তির ছুটে এল, ওদিকে সালার সামনের দিকে এগিয়ে গেলেন আর তিরটা এসে রক্ষীর ঘাড়ে বিদ্ধ হলো । তির যেহেতু কাছে থেকে এসেছে, তাই তার আগাটা রক্ষীর ঘাড়ের অপর দিক দিয়ে বেরিয়ে গেল । সালার পেছনের দিকে তাকালে বুঝে ফেললেন ইতিমধ্যে কী অঘটন ঘটে গেছে। ঘটনাক্রমে এক মুজাহিদ দেখে ফেলেছেন তিরটা কোথা থেকে এসেছে । এই সুজাহিদও অশ্বারোহী ছিলেন । তিনি সাথে-সাথে সালার মিকদাদ (রোযি.)-এর অনিঃশেষ আলো-৪/৯ ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।