Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৮ যুদ্ধের সময় ঘোড়াকে পায়ে-পায়ে ডানে-বায়ে ও আগে-পিছে করতে হয় । কিন্তু যুদ্ধাহত সেনাপতি মিকদাদ ঘোড়ার লাগাম ভালোভাবে ধরে রাখতে পারছিলেন না। রিপোর্ট পাওয়ার পর সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) কালবিলম্ব না করে উক্ত গ্রামে গিয়ে তাৎক্ষণিকভাবে তৎপরাটা থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা জরুরি মনে করলেন। তার জন্য একজন সেনাপতির দরকার ছিল । কিন্তু একজনও সেনাপতিকে রণাঙ্গন থেকে প্রত্যাহার করার সুযোগ নেই। আহত সেনাপতি মিকদাদ স্বপ্রণোদিত হয়ে প্রস্তাব রাখলেন, দায়িত্বটা আমাকে দিন; এখন আমি পারব ইনশাআল্লাহ । আমর ইবনুল আস তাকে অনুমতি দিয়ে দিলেন এবং সঙ্গে দুজন রক্ষীসেনা আর তাদের সহযোগিতার জন্য দুজন মুজাহিদও দিলেন | দু- তিনজন গোয়েন্দা ও স্থানীয় সংবাদদাতা আগে থেকেই ওখানে উপস্থিত ছিলেন। কিন্তু গ্রামের কারুরই জানা ছিল না, এরা গোয়েন্দা । সেদিন এস্তাফত পুনর্বার গ্রামে গেল এবং বৃদ্ধ মোড়লের অতিথি হলো । ক্রিস্টি এখন আর তার সঙ্গে কোনো লুকোচুরি করে না । কোনো প্রকার রাখঢাক ছাড়া-ই সবার চোখের সামনে তার কাছে এসে বসছে, গল্প করছে, তার চেতনার সঙ্গে খেলা করছে। এস্তাফত তো এখন পুরোপুরি-ই তার মুঠোয় । ক্রিস্টি, পাদরি ও গ্রামের বৃদ্ধ মাতববরের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল, মুসলিম বাহিনীর সালারদের সে একজন-একজন করে হত্যা করবে । কিন্তু এখনও সে তার ওয়াদা পূরণ করতে পারেনি । এখনও পর্যন্ত শুরুই করতে পারেনি । সুযোগের সন্ধানে আছে সে। যেহেতু সে যোদ্ধা বাহিনীর সঙ্গে যুক্ত নয়, তাই যুদ্ধে অংশ নিতে পারছে না। তারপরও এদের চমৎকার একটা ত্রীড়নকে পরিণত হয়ে গেছে বেদুইননেতা এস্ত ফত। গ্রামের একলোক হস্তদস্ত হয়ে দৌড়ে মোড়লের ঘরে ঢুকে পড়ল এবং তাকে বলল, মুসলমান বাহিনী আসছে এবং তাদের মাঝে একজন সেনাপতিও আছে। জানি না, লোকটা কী করে জানল, মিকদাদ ইবনে আসওয়াদ সেনাপতি । মোড়ল পাদরির কাছে খবর পাঠিয়ে দিল, এক সেনাপতি চার-পাচজন মুসলিম সৈন্য নিয়ে আসছে । তারপর এস্তাফতকে অবহিত করে বলল, তুমি কোথাও লুকিয়ে যাও । হতে পারে, ওরা আমাদের ঘরে তল্লাশি চালাবে । “না'- এস্তাফত বলল- “আমি লুকাব না। আমাকে তির-ধনুক দিন । যদি সেনাপতি হন, তা হলে মনে করুন, ইনি আমার শিকার ।' | না এস্তাফত!_ মোড়ল শঙ্কিত গলায় বলল- “ওকে মহল্লায় হত্যা করো না। নাহয় মুসলমানরা পুরোটা গ্রাম তছনছ করে ফেলবে ।' ফড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।