Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২৭ করার যা ছিল, তা বেশ কদিন আগেই তিনি করে ফেলেছেন । তিনি আদেশ জারি করে দিয়েছিলেন, বাহিনীতে যেসব বেদুইন ও কিবতি খ্রিস্টান আছে, না তারা বাইরের কারুর সাথে সম্পর্ক রাখতে পারবে, না বাইরের কাউকে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে দেবে । কিন্তু রসদ সংগ্রহের জন্য তাদের বাইরের সাথে যোগাযোগ না রেখে তো উপায় ছিল না। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) গোয়েন্দাদের রিপোর্ট পাচ্ছিলেন বটে; কিন্তু কায়রাসের এই যুদ্ধক্ষেত্রটা কতখানি গভীর, কী পরিমাণ মজবুত ও কতটুকু ভয়াবহ সেই ধারণা তার ছিল না । তার ছিল শুধু আল্লাহর ওপর ভরসা, ধার নামে তিনি সত্য-মিথ্যার যুদ্ধ লড়ছিলেন । সর সখ নও কারিউন যুদ্ধ চলাকালে গোয়েন্দারা অতিশয় উদ্বেগজনক একটি রিপোর্ট নিয়ে এলো । একগ্রামে বয়স্ক এক পাদরি এসেছেন । যেখানে উঠেছেন, এসেই সেখানে উপাসনার জন্য একটি গির্জা তৈরি করে নিয়েছেন । গ্রামের লোকেরা সেখানে যাওয়া-আসা করছে আর পাদরি তাদের উদ্দেশ করে ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করছেন । বলছেন, তোমাদের যেসব আত্মীয়-স্বজন মুসলিম বাহিনীতে কাজ করছে, তাদের ফিরিয়ে আনো । রিপোর্টের সারকথা হলো, পাদরি মুসলমানদের বিরুদ্ধে একধরনের নাশকতামূলক তৎপরতা চালাচ্ছেন । রিপোর্টে এতথ্যও ছিল যে, ওই গ্রামের বৃদ্ধ মোড়ল অন্তরালবর্তী নানা কার্যক্রমে খুবই তৎপর | গোয়েন্দারা জানিয়েছেন, আমাদের সঙ্গে যে-বেদুইনরা আছে, তাদের এক গোত্রপতি উক্ত মোড়লের বাড়িতে অন্তত তিনবার এসেছে বলে দেখা গেছে । এক-দুটা রাতও সে ওখানে কাটিয়েছে। এটি সেই গ্রামের রিপোর্ট, এস্তাফত যেখানে গিয়েছিল । এটি সেই বাড়ি, যে- বাড়িতে ক্রিস্টির সঙ্গে এস্তাফতের মিলন ঘটেছিল । এই পাদরি-মোড়ল তারা, যারা এস্তাফতকে মুসলমানদের থেকে সরিয়ে রোমানদের পক্ষে কাজ করতে সম্মত করেছিল । গেয়েন্দারা এই সংশয়ও ব্যক্ত করেছেন যে, গ্রামের মোড়লের একটা যুবতি মেয়ে আছে খুবই সুন্দরী এবং বেদুইন নেতাকে মুজাহিদদের বিরুদ্ধে ব্যবহার করতে তাকে কাজে লাগানো হচ্ছে। মুজাহিদ বাহিনীর এক সালার মিকদাদ ইবনে আসওয়াদ (রাযি.) কারিউনের প্রথম দিনকার যুদ্ধে আহত হয়েছিলেন । ক্ষতটা ছিল এক পায়ে । ডান বাহও আহত ছিল। সেকালের মুসলমানরা এসব জখম-টখমের পরোয়া না করেই যুদ্ধ করতেন । যতক্ষণ পর্যস্ত চৈতন্য ঠিক থাকত, ততক্ষণ অবধি তারা শত্রুর বিরুদ্ধে লড়ে যেতেন । কিন্তু সালার মিকদাদ ইবনে আসওয়াদের জখম এতই গুরুতর ছিল যে, রণাঙ্গনে ঘোড়া নিয়ন্ত্রণে রাখার মতো শক্তি ও অবস্থা তার ছিল না। দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।