অনিঃশেষ আলো $ ১২৬ পরবর্তী আট-নদিন এ-মাঠে প্রথম দিনকার মতোই যুদ্ধ হলো । কোনোদিন রোমানরা পেছনে সরে গেছে এবং ক্ষয়ক্ষতি তাদের বেশি হয়েছে । কোনোদিন মুজাহিদরা পেছনে সরে গেছেন এবং তীরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন । জয়-পরাজয়ের কোনো লক্ষণই চোখে পড়ছিল না। কারিউনের এ-যুদ্ধের সর্বশেষ সংঘাতের কাহিনি শোনানোর আগে সেই ময়দানের পরিপূর্ণ বিবরণ শুনে নিন, যেটি কায়রাস মুসলমানদের বিরুদ্ধে তৈরি করে রেখেছিলেন । সিপাহসালার আমর ইবনুল আস রোযি.) এই অঙ্গন সম্পর্কে অনবহিত ছিলেন তা কিন্তু নয়। গোয়েন্দা মুজাহিদগণ রণাঙ্গনের আশপাশের লোকালয়গুলোতে মিশরি গ্রাম্য লোকদের বেশে ঘোরাফেরা করছিলেন । স্থানীয় লোকদের চিন্তাধারা ও আসল তৎপরতার খোজ বের করা ছিল তাদের মূল কাজ । খরবাখবর সংগ্রহ করে তাদের কাছে পৌছিয়ে দিত । কায়রাসের অন্তরালবর্তী মিশনের উপমার জন্য দুই বৃদ্ধ, এন্তাফত ও ক্রিস্টির কাহিনিই যথেষ্ট । আসুন, সামনে অগ্রসর হয়ে দেখি, তার শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকেছে । তাতেই পরিষ্কার হয়ে যাবে, কায়রাসের এই মিশন কী-কী তৎপরতা চালাত, মুসলমানদের কাছে তার প্রতিকার কী ছিল, নাকি তাদের কাছে এর কোনো প্রতিকারই ছিল না। কারিউনের যুদ্ধ চলাকালে গোয়েন্দা ও সংবাদদাতারা তথ্য পাঠাতে শুরু করল, পল্লি এলাকাগুলোতে পোপ-পাদরি ধরনের কিছু লোক ছড়িয়ে পড়েছে এবং তারা মানুষকে ইসলামের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। খিস্টান সংবাদদাতারা তথ্য দিয়েছে, গির্জাগুলোতে পাদরিদরা যে-ভাষণ দিচ্ছেন, সেগুলোতেও ইসলামবিরোধী কথাবার্তা থাকছে । বলা হচ্ছে, মুসলমানরা যদি মিশরের ওপর দখল প্রতিষ্ঠিত করে নিতে পারে, তা হলে তারা সবাইকে জোরপূর্বক মুসলমান বানিয়ে ফেলবে এবং যত সুন্দরী খিস্টান মেয়ে আছে, সবাইকে তারা ছিনিয়ে নেবে। নিজস্ব গোয়েন্দা বিভাগ ও স্থানীয় সংবাদদাতারা সিপাহসালারকে আরও তথ্য দিয়েছে, যিশুধিস্টের নাম ভাঙিয়ে কিবতি খিস্টানদের বলা হচ্ছে তোমরা মুসলমানদের সঙ্গ ছেড়ে দাও, তাদের একতিলও সহযোগিতা করো না। দিনকতক পর তথ্য পাওয়া গেল, বেদুইনদেরও মুজাহিদদের থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর অপারগতা ছিল, তার লোকবল অপ্রতুল । পর্যাপ্ত জনবল থাকলে এই পোপ-পাদরিদের মুখগুলো বন্ধ করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না । কারিউনের যুদ্ধের জন্যই তো আরও লোক দরকার । ফড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।