Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো € ১২৫ এস্তাফতের আবেগ-স্পৃহা ও মানসিক অবস্থা এখন এমন, যেন জগতের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই । গতরাতে ক্রিস্টি তার সঙ্গে যে-আলাপটা করেছিল, সেটা- ই এখন তার মাথায় গুশ্তররিত হচ্ছে এবং নিজের গায়ে সে প্রতিশোধ-আগুনের উত্তাপ অনুভব করছে। “আমি কিছু সিদ্ধান্ত, কিছু প্রতিজ্ঞা নিয়ে ফেলেছি'- এস্তাফত প্রত্যয়দীপ্ত কণ্ঠে বলল- “আমি যিশুখ্রিস্টের পবিত্র নামে মুসলমানদের এমন ক্ষতি করব, যার ফলে তাদের কোমর ভেঙে যাবে | ভেবেছিলাম, তাদের প্রধান সেনাপতিকেই হত্যা করে ফেলব । কিন্তু এটা সম্ভব নয় । তিনি সব সময় প্রহরীদের বেষ্টনিতে থাকেন । তার পরিবর্তে আমি সেনাপতিদের হত্যা করব । পাশাপাশি গোত্রের লোকদের বলতে শুরু করব, তোমরা দুজন-দুজন, চারজন-চারজন করে বাহিনী থেকে বেরিয়ে যাও এবং যার-যার বাড়ি-ঘরে চলে যাও ।' “বাহ! বাহ!_ পুরোহিত এন্তাফতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল- “এটি কোনো সাধারণ কাজ নয় । যদি কাজটি করে দেখাতে পার, তা হলে তুমি এ-জগতের রাজত্ব পেয়ে যাবে ।' দুই বৃদ্ধ আরও কিছু সময় এ বিষয়ে কথা চালিয়ে গেল । এস্তাফত বলল, সময় অনেক কেটে গেছে; এবার আমার যাওয়া দরকার | মেজবান বলল, ঠিক আছে; যাও আর কাজ শুরু করে দাও । এস্তাফত নিজের ভেতরটায় মুসলমানবিরোধী জুলস্ত আগুন নিয়ে ওখান থেকে বিদায় নিল। ঘর থেকে বের হয়ে এস্তাফত বারকয়েক পেছনের দিকে তাকাল | শেষবার মেজবানের ঘরের ছাদে ক্রিস্টিকে দেখা গেল । মেয়েটা হাত উচু করে ডানে-বায়ে দোলাচ্ছে। মুখে পুরুষ বশকরা অর্থবহ মিষ্টি হাসি । এস্তাফতের প্রত্যয় ও প্রতিজ্ঞা আরও দৃঢ়, আরও চাঙ্গা হয়ে গেল । সে ঘোড়া হাঁকিয়ে দিল এবং অল্পক্ষণ পরই মুজাহিদ বাহিনীতে পৌছে গেল । কারিউনের যুদ্ধ চলছে। মুজাহিদ বাহিনী কারিউনের প্রাচীরের কাছে যাওয়ার এখনও স্বপ্ন দেখছে । রোমানরা প্রতিজ্ঞা নিয়ে রেখেছে, মুসলমানদের পরাজিত করে হয় পেছনে হটিয়ে দেবে, নাহয় প্রাণ দিতে বাধ্য করবে । বাজিস্তিয়া থেকে যে-বাহিনীটা এসেছিল, তার থেকে কয়েকটা ইউনিট এস্কান্দারিয়া থেকে কারিউন পাঠানো হয়েছে । তারা এ-ই প্রথমবার মুসলমানদের বিরুদ্ধে রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার অভিজ্ঞতা অর্জন করছে। তারা মুসলমানদের বীরত্বের অনেক কাহিনি শুনেছে। কায়রাস উসকানিমূলক বক্তব্য দিয়ে তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি করে কারিউন পাঠিয়ে দিয়েছেন । এরা-ই এখন কারিউনে জীবনের বাজি লাগিয়ে যুদ্ধ করছে এবং এদের দেখাদেখি যেসব সৈন্য আগে থেকেই মিশরে ছিল এবং মুসলমানদের ভয়ে সন্ত্রস্ত ছিল, তারাও সৌর্যের সাথে লড়াই করছে। ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।