অনিঃশেষ আলো $ ১২৪ সেনাপতিকে মেরে ফেলব । আবার মারবও এমনভাবে যে, কেউ আমাকে ধরতে পারবে না। যুদ্ধের সময় তারা সর্বত্র ছুটে বেড়ায় । সেজন্য তাদের হত্যা করা খুবই সহজ হবে । কোনো একটা ঘোরতর যুদ্ধের সময় আমি কাজটা সেরে ফেলব । যদি দু-তিনজন সেনাপতিকেও হত্যা করা যায়, তা হলেও মুসলমানরা অনেক দুর্বল হয়ে যাবে । আমার গোত্রের লোকদেরও ওখান থেকে বের করে আনব এবং ফিরিয়ে দিতে শুরু করব ।' “এই দুটা কাজ করে দিন" ক্রিস্টি মুখে বিজয়ের হাসি টেনে বলল- “আমি দেখতে চাই, কারিউনের আশপাশের মাটি মুসলমানদের সমাধিতে পরিণত হোক আর তাদের নারীরা রোমান বাহিনীর কবজায় চলে আসুক । কিন্তু সাবধান ভাই! কেউ যেন না জানে, আমি এখানে এসেছি ॥ ক্রিস্টি উঠে দীড়াল এবং দরজার দিকে হাঁটা ধরল । এস্তাফতের মনে হলো, যেন তার হর্থপণ্ডটা বুক থেকে বের হয়ে ক্রিস্টির পায়ের ওপর দিয়ে আছড়ে পড়েছে। দরজার কাছে দিয়ে ক্রিস্টি পেছনের দিকে তাকাল । “আমি অপেক্ষা করব ।' বলেই মেয়েটা দরজা গলিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। এস্তাফতের চোখদুটো দরজার ওপর আটকে থাকল । সে যেন টেরই পেল না, এই নবকলিকাটা এত দীর্ঘ সময় তার পাশে বসা ছিল । তার ধারণা, ও তো এসেছে আর চলে গেছে, যেন বিজলি চমকানোর পরক্ষণেই ঘোর অন্ধকার নেমে এসেছে । এ ছিল একটা অনুভূতি, যা কিনা এস্তাফতকে বেহেড করে তুলেছে। এস্তাফত ক্রিস্টির শর্তগুলো পূরণ করার জন্য প্রস্তুত হয়ে গেল । নত সস রাত পোহানোর পর দুজন চাকর এল । তারা এস্তাফতের গোসলের ব্যবস্থা করল এবং এস্তাফত গোসল সেরে পোশাক পরিধান করে তৈরি হওয়া পর্যস্ত একটানা দীড়িয়ে রইল | তারপর এস্তাফতের জন্য অত্যন্ত জমকালো রাজসিক খানার এল । এস্তাফত আহার শেষ করে অবসর হওয়ামাত্র বৃদ্ধ মেজবান ও পুরোহিত দুজনই এসে হাজির হলো । তারা এস্তাফতের সাথে এমন একটা ভাব দেখাল, যেন লোকটা খুবই উচ্চমর্যাদাশীল কোনো ব্যক্তিত্ব । তোশামুদে ভঙ্গিতে জানতে চাইল, রাত কেমন কেটেছে, কোনো প্রকার কষ্ট কিংবা আরামে কোনো ব্যাঘাত ঘটেছে কি-না । এস্তাফতের ওপর তখনও পর্যন্ত ক্রিস্টির রূপ ও তার প্রেমনিবেদনের মাদকতা আচ্ছন্ন ছিল । দুই বৃদ্ধ কথায়-কথায় সেই বিষয়টি তুলে আনল, যে- প্রসঙ্গে তারা এস্তাফতের সঙ্গে রাতে আলাপ করেছিল । এস্তাফতকে তারা জোরালোভাবে বোঝাতে চাচ্ছিল, মিশরে এখন সঠিক ধ্রস্টবাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।