অনিঃশেষ আলো $ ১২৩ মুখাবয়ব ও শরীরের ওপর নিবদ্ধ । আঙিনার ফাঁক গলে এক ফালি জোতম্নালোক এসে সোজা ক্রিস্টির মুখের ওপর পড়ছে । তাতে মেয়েটার চোখের ওজ্ববল্যে এমন একটা জাদুময়তা সৃষ্টি হয়ে গেল, যা কিনা এস্তাফতকে বেহাল করে তুলেছে। লোকটা অনেক কষ্টে নিজেকে ধরে রাখছে ক্রিস্টির দিক থেকে যদি একটুখানি ইঙ্গিতও পেত, তা হলে এস্তাফত তাকে উভয় বাহুতে আটতে ফেলত আর বলত, বাকিটা জীবন তোমাকে আমি এভাবেই বুকের সঙ্গে লাগিয়ে রেখে কাটিয়ে দেব । অবশেষে এস্তাফত ব্যাকুলতার শেষ সীমানায় পৌছে গেল । কক্রিস্টি!- এস্তাফত অনুনয়ের সুরে বলল- “আমার অস্তিত্বে তুমি যে-আগুন ধরিয়ে দিয়েছ, এ অনল আমাকে ছাই বানিয়ে দেবে । বিয়েটা যদি আগে হয়ে যায়, তা হলে আমি নতুন মনোবল ও টাটকা উদ্দীপনা পেয়ে যেতাম । তারপর দেখতে আমি কী করি ।' 'না'- ক্রিস্টি সজোরে মাথাটা দোলাতে-দোলাতে বলল- “আমি যদি বিয়ের শেকলে আটকে যাই, পরে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে । পুরুষের স্বভাব আমার জানা আছে । আগে আমার শর্ত পূরণ করুন ।" এস্তাফতের দশা এখন সেই পিপাসাকাতর ব্যক্তির মতো, পিপাসায় যার মরস্ত অবস্থাঃ কিন্তু পানি তার সামনেই রাখা; অথচ সে পান করতে পারছে না । মাঝে- মধ্যে ক্রিস্টিকে তার কাছে মরীচিকার মতো মনে হচ্ছে, যার কাছে পৌছতে একজন মরুচারী হাটতেই থাকে; কিন্তু শেষমেশ নিথর হয়ে পড়ে যায় আর বালি তার প্রাণশক্তির আদ্রতা শুষে নেয় 1... আচমকা তার একটা কথা মনে পড়ে গেল এবং সে জেগে উঠল । “একটা কথা তো বললেই না'- এস্তাফত বলল- “তোমার পিতামাতা ও ভাইয়ের প্রতিশোধ আমি নেব কীভাবে? কার থেকে নেব? “আপনি আপনার গোত্রের অধিপতি'- ক্রিস্টি পরম আস্থা ও শ্রদ্ধার সাথে বলল- “গোত্রের লোকদের বলবেন, তোমরা মুসলমানদের সঙ্গ ত্যাগ করে যার-যার ঘরে চলে যাও । অন্যান্য গোত্রপতিদেরও বলবেন, তোমাদের লোকগুলোকে এখান থেকে সরিয়ে দিতে শুরু করো এবং ধীরে-ধীরে মুসলিম বাহিনী থেকে বেরিয়ে যাও । কাজটা এমন যে, খানিক সময় লেগে যাবে এবং আস্তে-আস্তে হবে । তবে একটা কাজ আছে; ওটা এখনই করে ফেলতে পার। মুসলিম বাহিনীর প্রধান সেনাপতিকে হত্যা করে ফেলো । “এটা সম্ভব নয়'- এস্তাকত বলল- “কারণ, তাকে তার প্রহরীরা সব সময় ঘিরে রাখে । তিনি সারাক্ষণ নিরাপত্তাবেষ্টনির মধ্যে থাকেন । রাতে যে-তাবুটায় ঘুমান, তারও চার পাশে প্রহরীরা বিনিদ্র পাহারা দেয় । আমি অন্যান্য সেনাপতিদের হত্যা করতে পারি । তুমি একজন প্রধান সেনাপতির কথা বলছ । আমি অনেকগুলো ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।