অনিঃশেষ আলো $ ১২২ ব্যাপারটা প্রতারণা হতে পারে এমন সংশয় এস্তাফতের মনে ঘুণাগ্বেও জাগল না । নিজের বয়স চল্লিশ ছাড়িয়ে গেছে। দৃর-দূরান্তের মরু-অঞ্চলে বসবাসকারী পশ্চাদপদ যাযাবর | তদুপরি বিবাহিত এবং দুই সন্তানের জনক । একটা অনুপম রূপসি তম্বী তরুণী তার প্রেমে মাতোয়ারা হবে আর আজীবনের জন্য তাকে পেতে পাগলপারা হবে এ কী করে বিশ্বাসে আনা যায়! কিন্তু এস্তাফতের মনের আকাশে সেই প্রশ্নটা উদয় হলো না। এস্তাফত আগে থেকে মদের নেশায় চুর । এখন তাতে যুক্ত হলো ক্রিস্টির নেশা । স্বপ্ন ও কল্পনার বড়ই সুন্দর একটা উপত্যকায় পৌছে গেল এস্তাফত । ক্রিস্টি তাকে নিজের সেই কাহিনি শোনাতে শুরু করল, যেটি সেবিকা শুনিয়েছিল । পার্থক্য স্রেফ এটুকু, সেবিকা শুনিয়েছিল শাদামাটা ভাষায়, সংক্ষেপে আর ক্রিস্টি বলছে, আবেগময় ভঙ্গিতে, বিস্তারিত । আবেগের আতিশয্যে কণ্ঠ তার রুদ্ধ হয়ে আসছে । এই সুযোগে এস্তাফত তার একটা হাত নিজের মুঠোয় নিতে চাইল । কিন্তু ক্রিস্টি নিজের হাতটা পেছনে সরিয়ে নিল। রূপসি কন্যা ক্রিস্টি এবারও এস্তাফতের কাছে অধরা-ই রয়ে গেল । “আমি আমার বাবাকে ফেরত পাব না'- পুরোটা কাহিনি বিবৃত করে শেষে ক্রিস্টি বলল- “ভাইটিও আমার কেউ এনে দিতে পারবে না । মা-ও আর কোনোদিন আমার কাছে ফিরে আসবেন না, যাকে মুসলমানরা জোরপূর্বক তুলে নিয়ে গেছে। কিন্ত আমি পুরোপুরি-ই আশাবাদী, সেই লোকটিকে আমি অবশ্যই পেয়ে যাব, যে তাদের সব কজনের প্রতিশোধ নিয়ে আমার জ্বলন্ত বুকটা ঠাণ্ডা করে দেবে । আমি আমার এই রূপের বাহার আর এই দেহের সুষমা তার কোলে ঢেলে দেব; হোক সে কালো-কুশ্রী-কদাকার | এ তো ঘটনাচক্র যে, আপনার মতো সুশ্রী ও শক্তিমান একজন পুরুষ আমি পেয়ে গেছি আর আমার হৃদয় আপনাকে বরণ করে নিয়েছে ।' “এত কথার দরকার নেই ক্রিস্টি!- এস্তফাত সমর্পিত গলায় বলল- “তুমি শুধু আমাকে একটি কথা বলে দাও । তোমার শর্ত কি এই যে, আগে আমি তোমার পিতামাতা ও ভাইয়ের প্রতিশোধ নেব; পরে তুমি আমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবে? “হা'_ ক্রিস্টি উত্তর দিল- “আমার শর্ত এটিই | স্বল্পতম সময়ের মধ্যে যদি আপনি কাজটি সম্পন্ন করতে না পারেন, তা হলে আমার প্রেম-ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে দেব । তারপর আপনার মুখটা আমি আর কোনোদিনও দেখার চেষ্টা করব না । বলে রাখছি, আপনি আমার প্রথম ও শেষ ভালোবাসা । যে-প্রেম হঠাৎ কাউকে এক পলক দেখার পর মনের ওপর জেঁকে বসে, সেই প্রেম মরে না।' এস্তাফতের আবেগ-স্পৃহার অবস্থা খানিকটা এমন দীড়িয়ে গেল যে, ক্রিস্টির কথাগুলো সে যতখানি মনোযোগের সাথে শুনছে, তার চেয়ে বেশি ধ্যান তার ফ$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।