অনিঃশেষ আলো €$ ১২১ হলেও গাত্রবর্ণ কালো বা শ্যামল নয়- একদম ফরসা । যদি কুশ্রী হতো, তা হলে না হয় সন্দেহ করার কারণ ছিল, ভার সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং এমন একটি অনিন্দ্যসুন্দরী মেয়ে তার কাছে আসতে পারে না। জোছনায় চারদিক যেন ফকফক করছে । এন্তাফতের মনে হতে লাগল, সুনীল আকাশে ওই যে চাদটা দেখা যাচ্ছে, ওটা ঠায় একটা জায়গায় দীড়িয়ে আছে- রাত একটুও আগে বাড়ছে না । অপেক্ষার যন্ত্রণা সয়ে যাচ্ছে এস্তাফত । অবশেষে একসময় খুব আস্তে করে দরজাটা খুলে গেল । এস্তাফতের অঙ্গ-অঙ্গ সজাগ হয়ে গেল। দরজা খুলে ক্রিস্টি এমনভাবে ভেতরে ঢুকল, যেন বাতাসের হালকা একটা ঝাপটা ঘরে এসে ঢুকেছে । এস্তাফতের মন চাইল, দৌড়ে গিয়ে ক্রিস্টিকে জড়িয়ে ধরে এবং তুলে নিয়ে ওখান থেকেই রুদ্বশ্বাসে পালিয়ে যায় এবং নিজের তাঁবুতে গিয়ে শ্বাস ছাড়ে । কিন্ত বহু কষ্টে সে নিজেকে থামিয়ে রাখল । ক্রিস্টি ধীরে-ধীরে এগিয়ে আসছে । কাছে এলে এন্তাফত ক্রিস্টিকে পালক্কের ওপর বসিয়ে দিল এবং বাহুর বেষ্টনিতে নিয়ে কাছে টানতে হাত বাড়াল । কিন্তু ক্রিস্টি ধরা না দিয়ে পেছনে সরে গেল । “কেন?'_ এস্তাফত বিস্ময়মাখা কণ্ঠে বলল- “ঝুকি বরণ করে এসেছ আর শরম- লজ্জার এই অবস্থা!" “আগে কথা শুনুন'- ক্রিস্টি গন্তীর গলায় বলল- “আমি সাময়িক প্রশান্তি আর ক্ষণিকের বিনোদনের জন্য আসিনি । এসেছি সারা জীবনের সঙ্গীর তালাশে । আপনাকে দেখার পর আমার মন থেকে আওয়াজ উঠেছে, এই সেই ব্যক্তি, যার অপেক্ষায় তুমি ক্ষণ গণনা করছ । চিরকালের জন্য আমি আপনার কাছে আসতে চাই । “এখানে চিন্তার ব্যাপার আছে'-_ এস্তাফত বলল- “আমি বিবাহিত- এক স্ত্রী ও দুটা সন্তান আছে ।' “এমন মানুষের অভাব আছে নাকি, যাদের ঘরে চার-চারটা, পাঁচ-পাঁচটা; এমনকি কারও-কারও ঘরে আরও বেশি স্ত্রী আছে? আমি তো আপনার গণিকা হতেও প্রস্তুত আছি । আমি আপনার স্ত্রীর দাসি হয়ে থাকব । তবে আমার একটা শর্ত আছে ।' “আমি তোমার প্রতিটি শর্ত পূরণ করব'- এস্তাফত যেন বাতাসে উড়ছে- “একটা নয়; তুমি একশোটা শর্ত মুখে উচ্চারণ করো; জীবনের বাজি লাগিয়ে হলেও আমি সেগুলো পূরণ করব ।' দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।