Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১২০ ক্রিস্টি আসলে আমার মনিবের কন্যা নয়'- চাকরানি বলল- 'ও শামের বাসিন্দা । ওখানে যখন যুদ্ধ চলছিল, তখন ওর পিতা ও এক ভাই মুসলমানদের হাতে মারা যায় । ক্রিস্টি আগেই পালিয়ে গির্জায় গিয়ে লুকিয়ে ছিল । তার মায়ের বয়স ছিল প্রায় চল্লিশ বছর এবং ছিল মেয়েরও চেয়ে অধিক সুন্দরী ৷ এক মুসলমান তাকে নিয়ে চম্পট দেয় |... “গির্জার পাদরি ক্রিস্টিকে তার আশ্রয়ে নিয়ে নেন। রোমান বাহিনী যখন ওখান থেকে পিছপা হলো, তখন পাদরিও বাহিনীর সাথে ওখান থেকে বেরিয়ে আসেন । ক্রিস্টিও তার সঙ্গে ছিল । বাহিনী পাদরি ও ক্রিস্টিকে সঙ্গে রাখে । দিনকতক পর এরা মিশর চলে আসে । পাদরি ক্রিস্টিকে কোনো একটা ভালো পরিবারের হাতে তুলে দিতে চাচ্ছিলেন ৷ আমার মনিব সংবাদ পেয়ে গির্জায় গিয়ে তাকে দেখলেন । মেয়েটাকে তার নিম্পাপ বলে মনে হলো । ওকে সঙ্গে করে নিজের ঘরে নিয়ে এলেন এবং আপন কন্যার মর্ধাদা দিলেন । কিন্ত এখন তিনি ওকে বিয়ে করতে চাচ্ছেন । কিন্তু ও বলে দিয়েছে, আমি আমার পছন্দের পুরুষ ছাড়া বিয়ে করব না।... “আপনি তো জানেন, আমাদের এই সমাজে না মেয়েদের ওপর কোনো বিধিনিষেধ আছে, না ছেলেদের ওপর । সবাই যার-যার পছন্দ অনুযায়ী-ই বিয়ে করে থাকে । বেশ কটি যুবকই ক্রিস্টির কাছে প্রেমের প্রস্তাব পাঠিয়েছে । কয়েকজন তো সরাসরিই তাকে বিয়ে করতে চেয়েছে । কিন্তু তাদের একজনকেও ক্রিস্টির পছন্দ হয়নি ৷ ওর বক্তব্য হলো, বয়সে সমতার দরকার নেই । আমি তরুণী বলে যুবক ছেলে ছাড়া বিয়ে করব না এটা জরুরি নয় । বয়সে যদি পৌটুও হয় আর লোকটা আমার মাপকাঠিতে উত্তীর্ণ হয়, তা হলে তাকে বরণ করে নিতে আমি আপত্তি করব না । মেয়েটাকে আমি অদ্ভূত নারী-ই বলব । হতে পারে, আপনাকেই ওর ভালো লেগে যাবে ৷ এস্তাফতের মনে হলো, যেন তার ভেতরটা বাতাসে ভরে গেছে আর সে ফাঁপানো বেলুনের মতো শূন্যে উড়ছে । চাকরানিকে বলল, ঠিক আছে; তুমি ক্রিস্টিকে বলে দিয়ো, আমি তার অপেক্ষায় সজাগ থাকব । চাকরানি চলে গেল । সং সস এস্তাফত সারা দিনের ক্লান্ত, পরিশ্রান্ত ৷ দুচোখ জুড়ে ঘুম আসছে তার । কিন্তু ত্রিস্টির অপেক্ষা তাকে শুতে দিচ্ছে না । একবার সে ফুলে ঢোল হয়ে যাচ্ছে যে, এমন একটা রূপসি যুবতি তার কাছে আসছে! কখনও সংশয়ে ফুটো বেলুনের মতো একদম চিমটে যাচ্ছে যে, বোধহয় আমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে কিংবা আমি স্বপ্ন দেখছি । এস্তাফতের এতটুকু জানা আছে, ও শ্রীমান যুবক । বেদুইন ফড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।