Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১২ প্রভাবিত হয়ে বাহিনীতে যোগ দিতেন এবং রণাঙ্গনে চলে যেতেন । রোমান বাহিনীর সৈনিকরা ছিল নিয়মতান্ত্রিক ও বেতনভোগী । তাদের আজকালকার সৈনিকদের মতো প্রশিক্ষণ দেওয়া হতো । সেদিন ব্যবিলনের পুলিশ বিভাগ ও প্রশাসনের অন্যান্য বিভাগে কর্মরত কিবতি ধিস্টানদেরও প্যারেড ময়দানে একত্রিত করা হলো । তাদের জানা ছিল, আজ মুসলমানরা সামরিক মহড়া দেখাবে ৷ এ তথ্যও তারা জানে, এই বাহিনী কোনো নিয়মতান্ত্রিক ফৌজ নয়- এর প্রতিজন সদস্য স্বেচ্ছাসেবী ৷ দেখে কিবতিরা অবাক হয়ে গেল, যে-বাহিনীটিকে তারা প্রশিক্ষণবিহীন অপরিপক্‌ একটি যোদ্ধাদল মনে করত, তাদের মাঝে নিয়মতান্ত্রিক বাহিনীরই মতো শৃঙ্খলা বিরাজমান! তাদের হাকাতে হচ্ছে না; বরং সেনাপতিদের সংকেতেই ছুটছে, দীড়িয়ে যাচ্ছে । মহড়ায় তারা যে-পোশাকটি পরেছে, তাতেও একধরনের প্রভাব আছে, যা কিনা কিবতি থ্েস্টানরা বিশেষভাবে অনুভব করেছে । আমর ইবনুল আস (োষি.) কিছু একটা লক্ষ্য সামনে রেখেই এই মহড়ার আয়োজনটা করেছেন । বাহিনী তার সেই বাসনা পূরণ করে দিল । কিবতিদের মাঝে তিনি যে-প্রতিক্রিয়াটি তৈরি করতে চেয়েছিলেন, বাহিনী সেটি তৈরি করে দিয়েছে । অথচ, বাহিনীর একজন মুজাহিদেরও জানা ছিল না, তাদের কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে । আমর ইবনুল আস ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন। তিনি ঘোড়ার মোড় ঘুরিয়ে দিলেন এবং কিবতিদের ভিড়ের সম্মুখে গিয়ে দীড়ালেন। “আমার বাহিনীর তিনটা রূপ আমি তোমাদের দেখিয়েছি'- আমর ইবনুল আস কিবতিদের উদ্দেশ করে বললেন_ “আমি তথ্য পেয়েছি, তোমরা নিজেদের খুব অভিজাত বলে দাবি করছ আর আমার এই বাহিনীটিকে জংলি ও অভদ্র মনে করছ। তোমাদের সমস্ত ভত্সনা-তিরস্কারই আমার কানে এসেছে । এটা বড়োই অসভ্যতা যে, মানুষ অপরকে অসভ্য বলবে । আমার মুজাহিদরা প্রথমবার যখন তোমাদের সঙ্গে খানা খেয়েছিল, তখন খাবার এমনভাবে খেয়েছিল যে, তাদের রীতিকে অভদ্রতা মনে করেছিলে । এটি তারা আমার নির্দেশেই করেছিল যে, আজ তোমরা সেভাবে আহার করবে, যেভাবে রণাঙ্গনে খেয়ে থাক । যুদ্ধের ময়দানে আমরা কোনো সভ্যতা-ভব্যতার তোয়াক্কা করি না। কারণ, সে-সময় তার চেয়েও বড়ো লক্ষ্য আমাদের সামনে থাকে । আরে, তখন তো আমাদের খাওয়ার কথা-ই মনে থাকে না। যদি বসে চারটা খাওয়ার সুযোগ পেয়ে যাই, যত দ্রুত সম্ভব শেষ করে সেই কর্তব্য পালনে ঝাঁপিয়ে পড়ি, যেটি মহান আল্লাহ আমাদের ওপর অর্পণ করেছেন ।... ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।