Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ১১৯ খাওয়া শেষ হয়ে গেছে। চাকররা পাব্রগুলো তুলে নিয়ে গেছে। বাইরে রাত অন্ধকার হয়ে গেছে। বৃদ্ধ মেজবান এন্তাফতকে বলল, আমার আরেকটা বাসনা তুমি পূরণ করো; রাতটা তুমি আমার এখানেই কাটিয়ে যাও । এস্তাফত, ক্ষণকাল চিন্তা করে দেখল, এখনই চলে যাওয়ার তো তার প্রয়োজন নেই । একটা রাত এখানে থাকায় সমস্যার কিছু নেই । বলল, ঠিক আছে; বলছেনই যখন । মনে-মনে আশায় বুক বাধল, এই সুযোগে ক্রিস্টির রূপময় মুখখানা যদি আরও বারকয়েক দেখতে পারি! চা বৃদ্ধ মেজবান ও পুরোহিত এন্তাফতকে এমন মর্যাদা দিল, যেন সে রাজপরিবারের সদস্য । রাতে থাকার জন্য তাকে আলাদা একটা ঘরে নিয়ে যাওয়া হলো । ছোটো; অথচ খুবই দৃষ্টিনন্দন একটা ঘর। অত্যন্ত পরিচ্ছন্ন ও সাজানো- গোছানো । এস্তাফতের জন্য বারান্দায় একটা পালঙ্ক পেতে দেওয়া হলো । তাকে এই ঘরে রেখে গুডনাইট জানিয়ে দুই বৃদ্ধ চলে গেল । কিছুক্ষণ পর অধ্যবয়সি এক চাকরানি এসে বলল, কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন । এন্তাফত চাকরানির সাথে পরম আতন্তরিকতাপূর্ণ কথা বলল । চাকরানি এমন একটা ভাব ধারণ করল, যেন এস্তাফতের সেবা করতে পারলে সে নিজেকে ধন্য মনে করবে | মহিলাকে বেশ চতুর ও সতর্ক বলে মনে হলো । “মনিব যদি মনে কিছু না নেন, তা হলে একটা কথা বলতে চাই" চাকরানি বলল । “যা মন চায় বলবে বইকি'- এস্তাফত তার বিশেষ উচ্ছ্বলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল- “কথাটা যদি মন্দও হয়, তবু আমি খারাপ ভাবব না ।' “আপনি আপনার মেজবানের তরুণী মেয়েটাকে এক ঝলক দেখে থাকবেন নিশ্চয়" চাকরানি গোপনীয়তা রক্ষা করে বলল- “আপনার সামনে মদ রাখতে গিয়েছিল । তখন থেকেই ওর মনে উথ্থালপাথাল শুরু হয়ে গেছে । কিছুক্ষণের জন্য হলেও ও আপনার পাশে একটু বসতে চায় । সদয় অনুমতি হবে কি? “ও কি এখনই আসতে চায়?' এস্তাফত জানতে চাইল । “না মনিব!'_ চাকরানি উত্তর দিল- “ও নির্জন সাক্ষাৎ চায় । আসবে তখন, যখন সবাই ঘুমিয়ে পড়বে । আপনাকে আমি আসল কথাটা বলে দিচ্ছি । আপনার জন্য ও পাগলপারা । আপনি অনুমতি দিন । নাহয় ওর আক্ষেপের সীমা থাকবে না ।' “আমি জানি; ওর নাম ক্রিস্টি'- এস্তাফত বলল এবং জিগ্যেস করল- তোমার মনিবের আর কোনো মেয়ে আছে নাকি? ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।