অনিঃশেষ আলো $ ১১৮ রোমানদের সঙ্গে যুদ্ধরত থাকুক; তোমরা পেছন থেকে তাদের ওপর আক্রমণ চালাবে এবং সব কটাকে হত্যা করে ফেলবে । আমার এই পরিকল্পনা যদি তোমার মনঃপুত হয়, তা হলে কাল থেকেই কাজ শুরু করে দাও; গোব্রনেতাদের এ কাজের জন্য প্রস্তুত করা শুরু করে দাও । তা হলে দেখবে, মুসলমানরা কারিউন জয় না করেই নগরপ্রাচীরের বাইরে লাশ হয়ে পড়ে থাকবে কিংবা নারীদের এখানে ফেলে রেখেই পালিয়ে যাবে । শুধু তোমরা বেদুইনরা-ই নও; এখানকার অনেক কিবতি ব্রিস্টানও মুসলমানদের সাহায্য করছে । এটা বিরাট এক পাপ, খোদার কাছে যার কোনো ক্ষমা নেই । এর জন্য কিবতি খ্রিস্টানদের দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করতে হবে । 'আমি আপনাদের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ বজায় রেখেই বলতে চাই'- এস্তাফত বলল- “এখানকার কিবতিরা মুসলমানদের সাহায্যে কেন এগিয়ে এসেছে, কারণটা বোধহয় আপনারা ভুলে গেছেন । স্ম্রাট হেরাক্ল ও প্রধান বিশপের কিবতিদের গণহত্যার কথা কি আপনাদের মনে নেই? প্রকৃত বিশপ তো বিনয়ামিন, যিনি আজও ফেরারির জীবন যাপন করছেন । আমাদের তো রোমান বাহিনী তাদের ক্রীতদাস মনে করে ।" মিশরে বিপ্লব আসছে'_ পুরোহিত বলল- “সম্রাট হেরাক্ল মারা গেছেন । তার পুত্রও কুস্তস্তিনও দুনিয়া থেকে চলে গেছে । কায়রাস নিজে সহযোগী বাহিনী নিয়ে এসেছেন । আমি এস্কান্দারিয়া থেকে এসেছি । কায়রাস ওখানে বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন এবং কিবতি থিস্টানদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন । তিনি ঘোষণা দিয়েছেন, এবার মিশরে খরিস্টবাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং তার ওপর বাজিস্তিয়ার রাজপরিবারের কোনো আদেশ-নিষেধ চলবে না । বাজিস্তিয়া থেকে আমরা বহুসংখ্যক পাদরি এসেছি এবং এখানকার খ্রিস্টানদের মাঝে আমরা একথাটি-ই প্রচার করছি যে, হেরাক্ল-এর ফেরাউনি মতবাদ আর তার স্বরচিত খরিস্টবাদের পতন ঘটেছে ।' এস্তাফত আস্তে-আস্তে জায়গা থেকে সরে আসতে লাগল । তার চেহারায় ছিধার ছাপ প্রকট হয়ে ফুটে উঠল । এবার বোধহয় তার সংশয়-সন্দেহ পুরোপুরিই দূর হয়ে গেছে । এ সময়ে সে তিন-চারবার জানালার দিকে তাকাল, যার একটা পাল্লা একটুখানি খোলা ছিল । ক্রিস্টির মুখটা তার আবারও চোখে পড়ল । এবার তার অধরোষ্ঠে হাসির ঝিলিকটা আগের চেয়ে বেশি । এই হাসি এস্তাফতকে একটা বার্তা দিচ্ছিল । ছিলও তো বদ্ুঃ বিবেক-চরিত্র ছিলইবা কতটুকু । সে আবারও ক্রিস্টির পানে তাকাল । এবার যেন ওদিক থেকে চোখ ফেরানোই তার অসম্ভব হয়ে গেল। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।