Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১৭ সাথে ওখানরা নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে । কিন্তু মুসলমান এমনটা করে না। তারা বিজিতদের ইজ্জত, আবরু, জীবন ও সম্পদের প্রহরী হয়ে যায়। কিন্ত তলে-তলে সুন্দরী ললনাদের তুলে নেয় ।' “মুসলমান প্রথমে নিজেদের উন্নত চরিত্রের প্রভাব ঢালে” পুরোহিত বলল- “যখন তাদের দখল ও আধিপত্য পরিপূর্ণ হয়ে যায়, বিজিত লোকদের তখন দাস-দাসি বানিয়ে নেয় । আমি শামে গিয়ে দেখে এসেছি । ওখানকার ধরিস্টানরা রোমানদের এবং সম্রাট হেরাক্লকে এখন স্মরণ করে । যেসব খ্রিস্টান মুসলমানদের সাহায্য করেছিল, এখন গিয়ে তাদের সেই করুণ দশাটা দেখো, যা মুসলমানরা ঘটিয়েছে । এস্তাফত বিস্মিত চোখে দুজনের দিকে তাকিয়ে রইল । মুসলমানদের চরিত্রের সে একটি-ই রূপ দেখেছে । তার বিশ্বাস ছিল, এটিই মুসলমানদের আসল চেহারা । এ যাবত সে তাদের মাঝে আপত্তিজনক কিছু দেখেনি । এ মুহূর্তে তার মুখে বিস্ময়ের যে-প্রতিক্রিয়াটা দেখা যাচ্ছে, তার মাঝে অস্থিরতা ও দোদুল্যমানতার ছাপ বিরাজমান । মুসলমানদের চরিত্রবিরোধী কোনো কথা মানতে নিজেকে সে রাজি করাতে পারছে না। কিন্তু একজন ধর্মনেতা আর এমন একজন বর্ষীয়ান লোকও তো মিথ্যা বলতে পারে না। দুই বৃদ্ধের বলার ধরন এমন যে, বুঝবার কোনোই উপায় নেই, তারা অসত্য বলছে। তারা পালাক্রমে ইসলামের বিরুদ্ধে বিষ উদগীরণ করতে থাকল । “বলুন; আমি কী করতে পারি'- এস্তাফতের কণ্ঠে পরাজয়ের সুর- “আমি কি মুসলমানদের সঙ্গ ছেড়ে দেব? তাতে কোনো লাভ হবে না'_ পুরোহিত বলল- 'তোমার অন্তরে যদি খ্রিস্টবাদের মর্যাদা ও খ্রিস্টানদের ভালোবাসা থাকে, তা হলে তুমি অনেক কিছু করতে পার । মনে করো, মুসলমানরা যদি এস্কান্দারিয়াও দখল করে নেয় এবং গোটা মিশর তাদের হাতে চলে যায়, তা হলে শামের মতো এই দেশেও একটি গির্জাও অবশিষ্ট থাকবে না। পাদরিদের হত্যা করা হবে । তুমি তোমার গোত্রের সবাই, বোলো, তারা মুসলিম বাহিনী থেকে বেরিয়ে যাক । কিন্তু এটুকুও যথেষ্ট নয় । তোমাদের সঙ্গে অন্যান্য গোত্রগুলোর নেতারাও আছে । এই সবগুলো কথা তাদের শোনাও এবং তাদেরও তোমার মতে আনো । তারাও তাদের লোকদের ঘরে ফিরিয়ে নিক । তারপর তাদের বোলো, তোমাদের একমাত্র আপন রোমানরা ।' “কাজটা আমি কীভাবে করতে পারি?' এস্তাফত দায়িত্বটা ভালো করে বৃঝে নিতে চাইল । “তোমার গোত্র কী করবে, আমি তোমাকে তা-ও বলে দিচ্ছি'- মেজবান বলল- “মুসলমানরা কোনো নগরী অবরোধে নিয়ে রাখুক কিংবা কোনো খোলা মাঠে দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।