অনিঃশেষ আলো $ ১১৬ হাসির রেখা স্পষ্ট জানান দিচ্ছে, এস্তাফত যেভাবে ক্রিস্টিকে দেখতে উদগ্রীব, তেমনি ক্রিস্টিও তাকে ভালোভাবে দেখতে ব্যাকুল । এমন একটা রূপসি ও চিত্তাকর্ষী মেয়েকে দেখে এস্তাফত অস্থির হয়ে উঠল । মেয়েটাকে সরাসরি চোখের সামনে দেখতে তার ব্যাকুল মন পাগলপারা হয়ে গেল । তার মনের ভেতরটায় তোলপাড় শুরু হয়ে গেল । কিছুক্ষণ পর এই আধখানা মুখাবয়বও ওখান থেকে সরে গেল, যেন এক খণ্ড মেঘ এসে আকাশের নতুন চাদটাকে গিলে ফেলল । “এই মেয়েটাকে আমি লুকিয়ে-লুকিয়ে রাখি ।' মেজবান গন্তীর গলায় বলল । 'কেন?'- এস্তাফত পরম আগ্রহের সাথে জিগ্যেস করল- “কার ভয়ে? কার দিক থেকে কী সমস্যা আপনার? আমাকে বলুন; ওকে আমি এ-জগত থেকে সরিয়ে দেব।' “মুসলমানদের ভয়ে'- বৃদ্ধ বলল- 'ক্রিস্টির ওপর যদি কোনো মুসলমানের একবার চোখ পড়ে যায়, তা হলে আমার এই মেয়েটিকে বাকি জীবন আর আমি দেখতে পাব না । শুনেছি, মুসলমান সিপাইরা ক্রিস্টির মতো মেয়েদের দেখামাত্র তুলে নিয়ে যায় আর তাদের সিপাহসালারকে উপহার দেয় ।' “আপনি ভুল শুনেছেন জনাব!'- এস্তাফত প্রতিবাদ করল- “মুসলমানরা এমন কাজ করে না । তাদের ধর্মেও এর অনুমতি নেই । তাদের ব্যক্তিগত চরিব্রও এমন যে, ভিন কোনো নারীর প্রতি তারা চোখ তুলেও তাকায় না । তারা যখন ফরমা জয় করে, তখন থেকে আমি তাদের সাথে আছি । সিপাহসালারের সঙ্গে আমি কখনও কোনো মেয়ে দেখিনি । কোনো সিপাহিকেও কোথাও থেকে কোনো মেয়েকে তুলে আনতে এবং কোনো সালারকেও উপহার দিতে দেখিনি । মেজবান ও পুরোহিত দুজনেই মুখ টিপে হাসল | তাদের সেই হাসিতে খানিক অবজ্ঞার মিশেল ছিল । “তুমি আমাদের সম্মানিত অতিথি'- পুরোহিত বলল- “তোমার মনে মুসলমানদের শ্রদ্ধাও আছে, আবার আন্তরিকতাও আছে । এতে দোষের কিছু নেই । তোমার সামনে প্রসঙ্গটা এজন্য উত্থাপন করলাম যে, তুমি নিজে ধরিস্টান এবং এযাবত বহু ধ্িস্টান মেয়ে মুসলমানদের হাতে চলে গেছে । কোনো সালারের কাছে কোনো খ্রিস্টান মেয়েকে তুমি এজন্য দেখনি যে, ক্রিস্টির মতো নিষ্পাপ মেয়েদের ওরা মদীনায় পাঠিয়ে দেয় ৷ তোমরা মিশরি বেদুইনরা বাড়ি-ঘর থেকে দূরে থাক এবং বহুদিন হলো ঘর-বাড়িতে যাওনি । যখন যাবে, তখন জানতে পারবে, তোমাদের কতজন মেয়ে মদীনা পৌছে গেছে । “আমি এতটুকু অবশ্য মানি'- মেজবান বলল- “মুসলমানরা অপরাপর বিজেতা সম্প্রদায়ের মতো নয় । অন্যান্য বিজেতারা তো কোনো নগরী জয় করার সাথে- ফ্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।