অনিঃ$শেষ আজো $ ১১৫ য়া থেকে এসেছেন বলে বৃদ্ধ উঠে দীড়াল। পরিচয় পেয়ে এস্তাফতও দাড়িয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করল । মেজবান পুরোহিতকে বলল, এস্তাফত খিস্টান এবং এখনও ইসলাম গ্রহণ করেনি । পুরোহিত এমন ধারায় কথা বলতে শুরু করল, যেন এস্তাফতের মতো একটি যুবককে পেয়ে যাওয়া তার জন্য সৌভাগ্যের ব্যাপার, যে কিনা এখনও আপন ধর্মের ওপর বহাল আছে। বৃদ্ধ মেজবানও একই ধারায় কথা বলে এস্তাফতকে ফুলিয়ে দিল । এস্তাফত নিজেকে খুব দামি মানুষ ভাবতে শুরু করল । হঠাৎ ভেতর থেকে দরজার পরদা ফাঁক করে ট্রেহাতে একটা মেয়ে কক্ষে প্রবেশ করল । ট্রেতে সুন্দর একটা সোরাহি আর সঙ্গে তিনটা পেয়ালা | মেয়েটা অতিশয় রূপসি ও যুবতি । কক্ষে প্রবেশ করামাত্র মেয়েটার রূপের আগুনে এস্তাফতের চোখদুটো যেন ঝলসে গেল । কিন্ত তার অগ্রসরমান পা সহসা থমকে গিয়ে পিছিয়ে গেল, যেন আচমকা এস্তীকতকে দেখে লজ্জায় সে ব্ব্রিত হয়ে গেছে। “এসে পড়ো ক্রিস্টি'- মেজবান পরম আদুরে গলায় বলল- “তুমি ঘাবড়ে গেছ। এ আমাদেরই লোক | আপন গোত্রের অধিপতি | আছে মুসলমানদের সঙ্গে বটে; কিন্তু খুবই পাকা খ্রিস্টান ।' ক্রিস্টি আড়চোখে একবার এস্তাফতের দিকে চোখ ফেলল এবং লাজুক পায়ে এগিয়ে এসে ট্রেটা মেজবানের সামনে রাখল । এস্তাফতের দিকে তাকাতে তার খুবই লজ্জা করছে। ফলে মাথাটা নত করে সোরাহি থেকে অল্প-অল্প মদ পেয়ালাগুলোতে ঢেলে সোজা হয়ে দীড়াল এবং লজ্জাশীলা খুকিটির মতো দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল । আমার এই মেয়েটা খুবই লাজুক'- মেজবান বৃদ্ধ বলল- “ঘরের বাইরের কোনো পুরুষের সাথে কথা-ই বলতে পারে না। এবার দুজন চাকর এল । তারা অতিথিদের সামনে খাবার রাখতে শুরু করল । এত্ত 1ফত খাবারের পদ দেখে হতভম্ব হয়ে গেল । এ যে রাজসিক দস্তরখান! খাবার পরিবেশিত হয়ে গেলে তারা খেতে শুরু করল । মেজবান বৃদ্ধ ও পুরোহিত এটা- ওটা কথা বলছে। কিন্তু এস্তাফতের চোখদুটো বারবার সেই দরজাটার দিকে চলে যাচ্ছে, যেপথে ক্রিস্টি ভেতরে এসেছিল এবং দৌড়ে চলে গিয়েছিল । এস্তাফত বারবারই খাবার থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাচ্ছে । দরজার এক পাশে একটা জানালা । জানালার একটা পাল্লা সামান্য খোলা ৷ এস্তাফত আড়চোখে তাকালে জানালার ওপারে ক্রিস্টি দীড়িয়ে আছে । তার মুখের অর্ধেকটা দেখা যাচ্ছে । একটা চোখ, একদিককার অর্ধেক গাল, স্মিত হাসিতে উজ্জ্বল অর্ধেক ঠোট চোখে পড়ছে । এ মুহূর্তে মেয়েটাকে ঠিক নতুন চাঁদের মতো দেখাচ্ছে । কোনো সন্দেহ নেই, ক্রিস্টি এস্তাফতকে দেখছে । ঠোটের মিটিমিটি ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।