অনিঃশেষ আলো $ ১১৪ দলনেতা এস্তাফত কাজের তদারক করছিল । গ্রামের নেতাগোছের এক বর্ষীয়ান লোক ধীরপায়ে হেটে-হেঁটে এস্তাফতের কাছে এসে দীড়াল এবং পরম আগ্রহের সাথে তার হাতে হাত মেলাল | তারপর বন্ধুত্ব ও মমতাসুলভ আলাপ জুড়ে দিল। গ্রামের মানুষ মুসলমানদের জন্য রসদ দিচ্ছে বলে সন্তোষও প্রকাশ করল । জবাবে এস্তাফতও তার সঙ্গে অস্তরঙ্গ হয়ে উঠল এবং শ্রদ্ধার সাথে কথা বলল । “তুমি তো বেজায় রূপবান যুবক'_ লোকটি বলল- “এমন সুশ্রী যুবক কদাচিৎ চোখে পড়ে । তোমাকে দেখলে কুমারী মেয়েদের মনে ধড়ফড়ানি শুরু হয়ে যায় ।" নিজের স্তৃতি শুনে আত্মহারা হয়ে যাওয়া মানুষের একটা সহজাত দুর্বলতা | এস্ত ফত একজন নেতা বই নয় । তার বিবেক ও ব্যক্তিত্বে এতখানি পরিপকৃতা ছিল না যে, বৃদ্ধের মুখ থেকে নিজের প্রশংসা শুনে প্রভাবিত হবে না । বৃদ্ধ ছিল বহু ঘাটের পানি খাওয়া মাল। অভিজ্ঞ শিকারী । ডোজ গিলছে দেখে এস্তাফতের আরও কিছু গুণকীর্তন করল এবং লোকটাকে অহমিকার সাগরে ডুবিয়ে দিল । “তোমাকে এদের নেতা বলে মনে হচ্ছে'- লোকটি বলল- “সব কিছু তো এরা গাড়ি ও উটে করে নিয়ে যাচ্ছেই । তোমার তো সঙ্গে না গেলেও চলে । সন্ধ্যা ঘনিয়ে এসেছে । আমার একটা মনোবাঞ্কা তুমি পূরণ করো । রাতের খাবারটা আমাদের সঙ্গে খেয়ে যাও । এস্তাফত খুশিমনে নিমন্ত্রণটা গ্রহণ করে নিল । তার কাজ ছিল রসদ সংগ্রহ করে দেওয়া; তা সে করেছে এবং রসদ যাচ্ছে । এখন আর বাহিনীতে থাকার তার কোনো আবশ্যকতা নেই । যুদ্ধ করা তো তার কাজ নয় । সস সৎ এস্তাফত যখন বৃদ্ধের ঘরে প্রবেশ করল, এবার সে প্রমাণ পেল, লোকটি আসলেই তো উচুমানের ব্যক্তিত্ব! তাকে যে-কক্ষে বসানো হলো, তার শানও ছিল রাজকীয় । মেঝেতে পর্যস্ত উন্নত কার্পেট বিছানো । তাকে একটা গদির ওপর বসানো হলো । পেছনে গোলাকার একটা বালিশ রাখা । বৃদ্ধ তাকে বলল, তুমি দি মুসলমান না হতে, তা হলে আমি তোমাকে এ অঞ্চলের সর্বোন্নত মদ পান করাতাম । | “আমি তো মুসলমান নই'- এম্তাফত বলল- “আমি খ্রিস্টান । আমি মুসলমান হইনি। স্ম্াট হেরাক্ল-এর ব্রাজত্বের বিপরীতে মুসলমানদের অনেক ভালো পেয়েছি । সেজন্য তাদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছি । যুদ্ধলন্ধ সম্পদেরও আমরা পুরোপুরি ভাগ পাই । মুসলমানরা আমাদের ভাইয়ের মতো জানে ।' এন্তাফত ও তার মেজবান বসে কথা বলছে। এমন সময় বৃদ্ধের বয়সি আরেক ব্যক্তি এসে ঘরে ঢুকল । ইনি আমাদের নতুন পুরোহিত; দিনকতক হলো বাজিস্তি ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।