অনিঃশেষ আলো ও ১১৩ পৃথিবীতে একটি সুপার পাওয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং ইতিহাসে তারা একটি সুনাম তৈরি করে নিয়েছে । যদি শুধু রণাঙ্গনের ব্যাপার হতো, তা হলে না হয় সংখ্যায় অল্পস্বল্প হওয়া সত্ত্বেও তারা জয়ের আশা পোষণ করতে পারতেন । কিন্তু তাদের বিরুদ্ধে আরও একটা মাঠও তৈরি হচ্ছিল। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) অন্তরালবর্তী ময়দানগুলো সম্পর্কে বেখবর ছিলেন না বটে; কিন্তু পুরোপুরি বাখবরও ছিলেন না। তার গোয়েন্দা বিভাগ তাকে ঠিক-ঠিক রিপোর্টই দিচ্ছিল । কিন্ত রোমানদের তৎপরতা এতটাই গোপন ছিল যে, সেগুলোর শতভাগ তথ্য বের করে আনা সম্ভব ছিল না। সবচেয়ে বড় যে-ভয়টা সিপাহসালার ও অন্যান্য সালারগণ অনুভব করছিলেন, তা হলো রসদ । রোমানদের তো ওটা স্বদেশ; রসদের কোনো সংকট তাদের নেই । হাত বাড়ালেই তাদের সব হাজির । কিন্তু মুসলমানদের তো এই মাটিও শক্র | রসদ-সরঞ্জাম যেকোনো সময় যেকোনো জায়গায় আটকে যাওয়া স্বাভাবিক । মুসলানদের রসদের জোগান দেওয়ার দায়িত্ব বরণ করে নিয়েছিল মিশরি বেদুইনরা । এক্ষেত্রে অদ্যাবধি তারা কোনো সংকট তৈরি হতে দেয়নি । তাদের বলারও প্রয়োজন হতো না, রসদের ব্যবস্থা করো । তারা নিজেরাই চোখ রাখত, কখন কীসের প্রয়োজন । একাজে বেদুইনদের দু-তিনটা দল ছিল। বিভিন্ন গোত্রপতিও তাদের সঙ্গে ছিল। এরা পরম যত্বের সাথে কাজের তদারকি করত, যাতে রসদের জন্য মুসলিম বাহিনীর কোনো কষ্ট পোহাতে না হয় । রসদের জোগানদাতা বেদুইন দলগুলোর একটির নেতা ছিল কোনো এক গোত্রের অধিপতি এস্তাফত | বয়সে পরিণত যুবক এবং খুবই সুদর্শন । বেশ উচা-লম্বা, সুঠাম ও আকর্ষণীয় শরীর । যখন কারিউনের যুদ্ধ শুরু হলো, তখন মুজাহিদ বাহিনীতে রসদের খানিক সংকট অনুভূত হলো । সংগ্রহকারী বেদুইনরা রসদ সংগ্রহের জন্য পল্লি অঞ্চলে চলে গেল । কারিউন থেকে তিন-সাড়ে তিন মাইল দূরে বড় একটা গ্রাম ছিল । এস্ত ফত তার প্রায় পঞ্চাশ সদস্যের দলটি নিয়ে সেই গ্রামে চলে গেল । এস্তাফত যথারীতি গ্রামের মুরুবিবদের ডেকে বলল, তরিতরকারি ও গবাদিপশু দরকার; তাড়াতাড়ি ব্যবস্থা করো । গ্রামের মুরুব্বিরা তৎপর হয়ে উঠল । তারা জানে, এই বাহিনীর জন্য রসদ দিতে হবে । তারা প্রয়োজনীয় সব কিছু দিতে শুরু করল। সংগ্রহকারীদের সঙ্গে ঘোড়াগাড়ি ও উট ছিল । সমস্ত মালামাল সেগুলোতে বোঝাই করা হলো। অনিঃশেষ আলো-৪/৮ পু ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।