অনিঃশেষ আলো $ ১১২ ওখানে মুসলমান যেকজন ছিল, সবাই ছিল নারী । তারা আশপাশ থেকে তরবারি ও বর্শা তুলে নিয়ে হুঙ্কার ছেড়ে বলল, আমরা আমাদের পুরুষদের ডাকব না। কিন্ত তোমাদের সব কটার ইহলীলা সাঙ্গ করে দেব । কিন্তু ইতিমধ্যেই সেই মুজাহিদগণ এদিকে এসে পড়লেন, যারা হতাহতদের খুঁজে ফিরছিলেন । জলন্ত কাপড়চোপড় মিশরি মহিলাকে পুড়ে ফেলছে । মহিলা এখনও অবধি চিতকার দিচ্ছে। তার আপনরাও তার কাছে যাচ্ছে না । মুজাহিদদের ছুটে আসতে দেখে এবার রোমান ও মিশরিরা কেটে পড়তে লাগল | এক মুসলিম নারী উচৈচৈঃশব্দে বলে উঠল, তোমাদের আসতে হবে না; এদের সঙ্গে আমরা নারীরা-ই বোঝাপড়া করতে পারব । ইতিমধ্যে আরও কয়েকজন মুসলিম নারী ঘটনাস্থলে এসে পড়ল । তাদের কারও হাতে বর্শা, কারও হাতে তলোয়ার । অবস্থা বেগতিক দেখে পূর্ব থেকেই আতম্কগ্রস্ত যেসব রোমান সৈন্য দুর্গ থেকে বেরিয়ে এসেছিল, সবাই আস্তে-আস্তে দুর্গে দুকে গেল । রক্তক্ষয়ের একটা ঘটনা ঘটতে গিয়েও আর ঘটল না। প্রায় সমস্ত এতিহাসিক লিখেছেন, সেদিনকার যুদ্ধে রোমানদের পাল্লা ভারী ছিল। হতাহতের ঘটনা সেদিন মুসলমানদের বেশি ঘটেছে এবং তারা কোনো সফলতা অর্জন করতে পারেনি । তারা তো এই দুর্গঘেরা নগরীটা অবরোধ করতে এসেছিলেন । কিন্তু অবরোধ করা যাবে বলে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। রোমান সেনাপতি থিওডোর প্রতিজ্ঞা নিয়েছিলেন, আরবের এই গুটিকতক মুসলমানের সামনে তিনি প্রাচীর দীড় করিয়ে দেবেন এবং এস্কান্দারিয়ার দিকে যাওয়ার শক্তি-সামর্থ্য তাদের নিঃশেষ করে ফেলবেন । এখন সেই প্রত্যয়ই তিনি বাস্তবায়ন করে চলছেন । মুহাম্মাদ হাসনাইন হাইকেল কয়েকজন এতিহাসিকের বরাতে লিখেছেন, রোমান বাহিনী এ-ই প্রথমবার বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়েছিল । তাতে প্রমাণিত হচ্ছিল, রোমানরা মন থেকে মুসলমানদের সেই আতঙ্ক ঝেড়ে ফেলে দিয়েছিল, যেটি সব সময় তাদের তাড়া করে ফিরত । ইতিহাসে আরও একটি ইঙ্গিত পাওয়া যায়। সিপাহসালার আমর ইবনুল আস (রাষি.) পরিষ্কার ভাষায় স্বীকার করে নিয়েছিলেন, যে-বীরত্বের বদৌলতে রোমান বাহিনী পরাশক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, তার নমুনা আমি এ-ই প্রথমবার দেখেছি। তিনি তার সেনাপতি ও কমান্ডারদের ডেকে বললেন, আমাদের এবারকার মোকাবেলা আসল রোমানদের সাথে । কাজেই এখন আমাদের আরও বেশি বীরত্ব দেখাতে হবে । ইসলামের সৈনিকদের কাছে বীরত্বের কমতি ছিল না। তাদের মনোবলেও এতটুকুন.ভাটা আসেনি । কিন্ত এবারই প্রথমবারের মতো চোখে পড়ল, রোমানরা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।