অনিঃশেষ আলো $ ১১১ ওখানে লাশের ওপর লাশ পড়ে আছে । এমনও ঘটেছে যে, একজন মুজাহিদ চার- পাচটা লাশের তলে পড়ে কিছু সময় জীবিত ছিলেন এবং এতখানি ভার সইতে না পেরে মৃত্যুবরণ করেছেন । এই জখমি মুজাহিদের পাশেই চার-পাচটা রোমান সৈন্যের মরদেহ । মুসলিম নারী আহত মুজাহিদকে ধরে তুলবার চেষ্টা চালাচ্ছে । মুজাহিদ তার কাছে পানি চাইলেন । প্রতিজন মহিলার কাছেই পানির ছোটো- ছোটো মশক ছিল । মহিলা মুজাহিদকে পানি পান করাতে লাগল | এমন সময় এক মিশরি নারী নুয়ে-নুয়ে অতি সাবধানে এসে তার কাছেই দীড়িয়ে গেল এবং একটা লাশ দেখতে লাগল । হঠাৎ সে আর্তস্বরে চিৎকার দিয়ে উঠল, এ আমার ছেলে! এ আমার ছেলে! কিন্তু তার ছেলে মৃত । এদিকে তাকালে সে দেখতে পেল, এক মুসলিম নারী আহত এক মুজাহিদকে মশক দ্বারা পানি পান করাচ্ছে । মিশরি মহিলা ওখান থেকে একটা তরবারি তুলে নিল । ওখানে তরবারি ও বর্শার কোনো অভাব ছিল না। মুসলিম নারী আহত মুজাহিদকে বসিয়ে পানি পার করাচ্ছে । অন্য কোনো দিকে তার একবিন্দু মনোযোগ নেই । আশাপাশে কী ঘটছে সেই খবরই তার নেই । তার একটা-ই চেষ্টা ও বাসনা, এই জখমি মুজাহিদকে বাচিয়ে রাখতে হবে । আচমকা মিশরি মহিলা ছুটে এসে তরবারিটা বর্শার মতো করে এই মুজাহিদের পাজরে ঢুকিয়ে দিল! “এ আমার ছেলেকে হত্যা করেছে'- মিশরি মহিলা তারস্বরে চেচিয়ে বলে উঠল এবং তরবারিটা বের করে আবারও মুজাহিদের ওপর আঘাত হানল- “এ আমার পুত্রের হস্তারক ৷ মুজাহিদের মাথাটা একদিকে কাত হয়ে পড়ে গেল । একনারী তাকে বাচিয়ে রাখবার চেষ্টা করছিল । কিন্তু আরেক নারী তার সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল । মুজাহিদ মহিলার কোলোই জীবন দিয়ে দিলেন । মহিলা উঠে দীড়াল । হাতের মশকটা ফেলে দিল । তার এক হাতে একটা প্রজ্বলমান মশাল ছিল । আগুনের মশালটা সে আলতোভাবে মিশরি মহিলার মুখের সঙ্গে লাগাল । হঠাৎ মিশরি মহিলা চিৎকার দিয়ে উঠল । তার মুখটা পুড়ে গেছে । এবার মুসলিম মহিলা মশালটা মিশরি মহিলার পরিধানের কাপড়ের সাথে লাগাল । মহিলার গায়ের পোশাকটায় আগুন ধরে গেল । এবার সে নর্তন-কুর্দনসহ হইহল্লা জুড়ে দিল। কয়েকজন রোমান সৈন্য আর সম্ভবত জনাকয়েক সাধারণ নাগরিক দৌড়ে এল । মুসলিম মহিলা বলল, এই মহিলা একজন আহত মুজাহিদকে তরবারির আঘাতে মেরে ফেলেছে । রোমান সৈন্যরা তরবারি বের করে হাতে নিল। ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।