Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১১০ নিয়ে পতাকাটার কাছে চলে যাবেন এবং পতাকাধারীকে ধরাশায়ী করে পতাকাটা উধাও করে ফেলবেন । সেকালের রীতি ছিল, যুদ্ধের মাঠে যদি পতাকা পড়ে যেত, তার অর্থ হতো, সেই বাহিনীর রাজা বা কমান্ডার মরে গেছেন । তাতে গোটা বাহিনীর মনোবল ভেঙে যেত এবং তারা পিছপা শুরু করে দিত । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম জানকবুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন; কিন্তু রোমানদের চাপ এত প্রবল যে, এক পা এগুলে তাকে এক পা-ই পিছিয়ে আসতে হচ্ছে । ঘোড়া ও পদাতিক সৈন্যদের উড়ানো ধুলিবালির আড়ালে সূর্য তার দিনমানের ভ্রমণ শেষ করে পশ্চিম দিগন্তে পৌছে গেছে । দিনমণিটা এখন আর আকাশে দেখা যাচ্ছে না। চারদিক অন্ধকার ছেয়ে যেতে লাগল । যুদ্ধ বন্ধ হয়ে গেল। তির-তরবারি-বর্শার লড়াই রাতে চলে না। রোমানরা দুর্গে ফিরে গেল আর মুজাহিদরা পেছনে সরে এল । রাতটা ঘোর আধারে সমাচ্ছন্ন হয়ে গেলে কারিউন দুর্গের ফটক খুলে গেল এবং বিপুলসংখ্যক প্রদীপ বাইরে বেরিয়ে এল । এদিকে মুজাহিদদের দিক থেকেও একটা মশালমিছিল রণাঙ্গনের দিকে এগুতে শুরু করল | মশালগুলো হাতে করে তুলে রেখেছে মুসলিম নারীরা । এরা আহত মুজাহিদদের পানি পান করাতে এবং তুলে আনতে যাচ্ছে। দুর্গ থেকে যে-বাতিগুলো বেরিয়ে এসেছিল, সেগুলো বেশিরভাগই পুরুষদের হাতে ৷ জনাকয়েক নারীও আছে তাদের মাঝে | এরা আহতদের তুলতে আসেছি; এসেছে স্বজনদের খুঁজতে | জানা গেল, যে-বাহিনীটা লড়াই করেছিল, তাদের সঙ্গে নগরীর কতিপয় স্বেচ্ছাসেবী যুবকও এসেছিল । বাহিনী ফিরে যাওয়ার পর দেখা গেল, বেশ কজন যুবক যুদ্ধশেষে ফেরেনি । এখন তাদের মা-বোন-্ত্রীরা এসেছে তাদের মরদেহ ও জখমিদের খুঁজে' নিতে । মহিলারা বেশিরভাগই হাউমাউ করে কাদছে। এদিকে মুসলিম নারীদের মাঝে কোনো বিলাপ বা কান্নাকাটি নেই । প্রতিজন জখমিকেই তাদের সামলাতে হবে । মুসলিম বাহিনীর সব কজন জখমি-ই তাদের ভাই-পুত্র ৷ সিরিয়ালে যখন যাকে সামনে পাবে, তাকেই তারা আগে তৃলবে, পানি পান করাবে । আপন-পরের কোনো ভেদাভেদ এখানে নেই । সবাই এখানে সবার আপন । এখানে এমন একটা ঘটনা ঘটল, তেমন ঘটনা সাধারণত ঘটে না। তিন-চারজন মুসলিম নারী হতাহতদের মাঝে মুজাহিদদের খুঁজছিল । তাঁদের একজন খানিক আলাদা হয়ে গেল এবং একজন জখমি মুজাহিদকে দেখতে পেল । মশালের আলোতে মহিলা নিরীক্ষা করে দেখল, লোকটি জীবিত এবং উঠে দীড়াতে চেষ্টা করছে । তার পরিধেয় রক্তে লাল হয়ে গেছে । আল্লাহই ভালো জানেন, কোথায়- কোথায় আঘাত লেগেছে তার! দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।