অনিঃশেষ আলো ৬ ১১ মুজাহিদ কিবতিদের মাঝে ঢুকে গিয়ে তথ্য বের করে আনলেন । তীরা আমর ইবনুল আস (রাযি.)কে জানালেন, কিবতিরা মুসলমানদের বিরুদ্ধে খোলাখুলি ছৃণা প্রকাশ করছে এবং বলছে, আমরা এই গেয়ো আরবদের শাসনাধীনে থাকব না । মিশরি ইতিহাসবিদ হাসনাইন হাইকেল বাটলার ও তিন-চারজন মুসলিম এতিহাসিকের বরাতে লিখেছেন, দুদিন পর সিপাহসালার আমর ইবনুল আস পুনরায় তার সালারদের নিয়ে বৈঠকে বসলেন । বললেন, আগামী কাল আবারও ওভাবে বাহিনীর জন্য খানা তৈরি হবে এবং তাতে কিবতি খ্রিস্টানরা পুনরায় আমন্ত্রিত হবে । কিন্তু এবার মুজাহিদরা সেভাবে আহার করবে, যেভাবে শাস্তির সময় খেয়ে থাকে ৷ আর পোশাক সেটি পরবে, যেটি তারা ঘরে পরিধান করে । মুজাহিদগণ যার-যার ভালো পোশাকটা পরে দস্তরখানে খেতে বসলেন । বসার বিন্যাস আগের মতোই থাকল । মানে মুজাহিদ ও কিবতি খ্রিস্টানরা মুখোমুখি দুই সারিতে বসলেন । মধ্যখানে দস্তরখান | আহারপর্ব শুরু হলো । এবার মুজাহিদরা অতিশয় ভদ্রতা ও পরিপাটিভাবে খেলেন আর কিবতিদের সাথে কথা বলতে ও হাসি-মজাক করতে থাকলেন । কিবতিরা বিস্ময়ে থ হয়ে গেল, আজ এই জ্দ্রতা এদের মাঝে কোথেকে এল! এমন সন্দেহ তো করা যায় না যে, ওরা একদল ছিল, এরা আরেকদল! আগের দিনকার অনুষ্ঠানে কিবতিরা মুজাহিদদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছিল । কিন্তু তারা ভেবে কুল পাচ্ছে না, এই পরিবর্তনটা এদের মাঝে কীভাবে এল! তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগল, ওরা অন্য কোনো আরব ছিল নাকি? কিন্তু এই প্রশ্নটা সবার- কারও কাছেই এর উত্তর নেই। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) আদেশ জারি করলেন, আগামী কাল সমবেত হবে; আমি বাহিনী পরিদর্শন করব । সালারগণ সিপাহসালারের এই নির্দেশ ও নির্দেশনা বাহিনীর মুজাহিদদের কাছে পৌছিয়ে দিলেন । সেকালে মুজাহিদ বাহিনী নিয়মতান্ত্রিক কোনো ফৌজ ছিল না। এখন যেমন পদমর্যাদা অনুপাতে সৈনিকদের বেতন-ভাতা নির্ধারিত থাকে, সেযুগে তেমন কোনো নিয়ম ছিল না। যথারীতি কোনো প্রশিক্ষণও তাদের দেওয়া হতো না। বেতনভোগী বাহিনী আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) তার কিছুদিন পরে গঠন করেছিলেন । সমস্ত মুজাহিদ স্বেচ্ছাসেবীরূপে বাহিনীতে যোগ দিতেন । তরবারিচালনা, বর্শাবাজি ও তিরন্দাজি সেকালের মুসলমানদের পারিবারিক শিক্ষার অন্তর্ভূক্ত ছিল । বাহিনীতে যোগদানের পর তাদের শুধু শেখানো হতো একজন সেনাপতির অধীনে কীভাবে লড়াই করতে হয় । শৃঙ্খলার জন্য তাঁদের আলাদা কোনো ভাষণ-বক্তৃতা দেওয়া হতো না । যুজাহিদগণ একটি চেতনা ছারা দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।