চার মুজাহিদ বাহিনী রওনা হয়ে কারিউনের কাছাকাছি পৌছে দেখতে পেল, দুর্গের বাইরে তাদের স্বাগত জানাতে রোমান বাহিনী প্রস্তুত দপ্তায়মান ৷ গোয়েন্দা মুজাহিদগণ আমর ইবনুল আসকে জানালেন, যে-সংখ্যক রোমান সৈন্য বাইরে দীড়িয়ে আছে, দুর্গের অভ্যন্তরেও আছে ততসংখ্যক । আমর ইবনুল আস রোষি.) আরও কিছু পথ অগ্রসর হয়ে তার বাহিনীটিকে যুদ্ধের বিন্যাসে তৈরি করে ফেললেন । মুজাহিদদের সংখ্যা এখন আরও কম । আক্রমণের সূচনা এবারও রোমানরা-ই করল । ধরনও সেটি, যেমনটি ছিল সুলাতাইসের রণাঙ্গনে । আমর ইবনুল আস মাথাটা ঠাণ্ডা ও সজাগ রেখে নিজের মতো করে মোকাবেলার জন্য কিছু মুজাহিদকে সামনের দিকে এগিয়ে দিলেন। রিজার্ভ বাহিনীটিকে তিনি পেছনে রেখে এসেছেন, যাদের একান্ত বিপজ্জনক অবস্থায়ই ব্যবহার করবেন । রোমানদের আক্রমণ এতই শক্তিশালী, এমনই তীব্র ছিল যে, আমর ইবনুল আস (রাযি.)-এর জায়গায় অন্য কেউ হলে গোটা বাহিনীকে সামনে এগিয়ে দিতেন । কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল, নিশ্চিত বিপদ চোখের সামনে দেখেও তিনি বিচলিত হতেন না এবং মস্তিষ্কটা কার্যকর রেখে স্বস্তি ও সহনশীলতার সাথে চিন্তা করে কৌশল প্রয়োগ করতেন । সিপাহসালার আমর ইবনুল আস রোযি.) তাঁর বাহিনীকে বিশেষভাবে নির্দেশনা দিয়ে রেখেছিলেন, কোনো অবস্থায়ই দুশমনের ভিড়ের মধ্যে ঢুকবে না। না হয় তাদের বঝেষ্টনিতে আটকে মারা পড়ে যাবে। তার আরেকটি নির্দেশনা ছিল, জটলাও ছড়িয়ে যেতে বাধ্য হয় ।. কিন্তু রোমানদের সংখ্যা এত বেশি ছিল যে, সিপাহসালারের একটি নির্দেশনাও কার্ধকর করার সম্ভাবনা দেখা যাচ্ছিল না । সব কজন সেনাপতি সাধারণ সৈনিকের মতো লড়াই করছেন । কিন্তু তারা আপন- আপন ইউনিটগুলোর ওপরও চোখ রাখছেন, যাতে শৃঙ্খলা বিনষ্ট না হয় । প্রত্যেক মুজাহিদ নিজ-নিজ লড়াই লড়ছিলেন। এক এঁতিহাসিক লিখেছেন, প্রতিজন মুজাহিদ এই চিন্তা নিয়ে লড়ছিলেন যে, আমার সব কজন সহকর্মী শহীদ হয়ে গেছে; এখন শক্রবাহিনীকে পরাজিত করা একমাত্র আমারই দায়িত্ব । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর বীরত্ব ও সাহসিকতা ছিল বিস্ময়কর ও প্রবাদতুল্য ৷ তার দৃষ্টি রোমানদের পতাকাটার ওপর নিবদ্ধ, যার অবস্থান বাহিনীর পেছনে । তিনি প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন, দু-তিনজন মুজাহিদ দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।