অনিঃশেষ আলো $ ১০৭ ওদিকে থিওডোর মুখে বিজয়-বিজয় ভাব ফুটিয়ে সেনাপতিদের নিয়ে মুসলমাননিধনের পরিকল্পনা ঠিক করছেন । মুখটা তার আনন্দে জ্বলজ্বল করছে। খুশি তার হওয়ারই কথা । বাজিস্তিয়া থেকে সহযোগী বাহিনী এসে পড়ায় এবং জনতার বাহিনীতে শামিল হওয়ায় এখন তার কাছে সুবিপুল সৈন্যের সমাবেশ ঘটে গেছে। একে তিনি এত বড় একটি শক্তি মনে করছেন, যার সঙ্গে টক্কর লাগলে মুসলমানরা ছিন্নভিন্ন হয়ে যাবে । সামনের যুদ্ধটা হবে জাহাজের সঙ্গে ডিডি নৌকার সংঘাত । “ওই আরবদের সংখ্যাটা দেখো'_ থিওডোর এমন একটা ভঙ্গিতে বললেন, যার মধ্যে অহম ও আত্মন্তরিতার ঝলক ছিল- “সুলাতাইসের যুদ্ধে ওরা আমাদের বানিহীকে পরাজিত করেছে এবং অনেক ক্ষতিসাধন করেছে । কিন্তু তাদের সংখ্যা এখন আগের চেয়ে আরও কমে গেছে । এবার আমরা এই বিশাল বাহিনীটি দ্বারা ওদের পিষে ফেলব, একদম মাটির সঙ্গে মিশিয়ে দেব । সুযোগ দাও; নগরীটা অবরোধ করুক | তোমরা নিশ্চয় অনুমান করতে পারছ, অবরোধ করে ওরা একদণ্ডও টিকতে পারবে না- আমরা ওদের জনমের মতো একটা শিক্ষা দেব । কজন সৈন্য আছে ওদের যে, আমাদের এই বিশাল দুর্গটা অবরোধ করবে! কাদের দিয়ে করবে! ওদের এই অবরোধ হবে কীচা সুতার মতো । বাইরে বাহিনী পাঠিয়ে আমরা ওদের ওপর আক্রমণ চালাতে থাকব- ওরা পালাতে কিংবা অস্ত্রসমর্পণ করতে বাধ্য হবে ৷... “তবে মুসলমানদের এত দুর্বলও মনে করা যাবে না, যতটা আমি বলেছি । এরা মরুভূমির সাপ, যারা দৈর্ঘ্যে হয় খুবই খাটো; কিন্তু দাত বসাতে পারলে মরতে সময় লাগে না । মুসলমানদের এই বাহিনীটির ব্যাপারে নিজেদের কোনো প্রকার প্রবঞ্চনায় রাখা যাবে না। শামে ওরা হেরাক্লকে এমন অল্প কজনই পরাজিত করেছে। আবার মিশরে এসে আমাদের কজন সেনাপতিকেও হত্যা করে ফেলেছে, যাদের মাঝে আতরাবুনের মতো ঘাঘু সেনানায়কও আছেন । মাথায় চিত্ত 1 রাখো; আরবদের কারিউনেই পরাস্ত করতে হবে । এখানে যদি আমরা ব্যর্থ হই, তা হলে আশপাশের এলাকাগুলোর যে-লোকগুলো আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে, ওরা আমাদের শক্র হয়ে যাবে, মুসলমানরা এখান থেকে সোজা এস্কান্দারিয়া চলে যাবে আর ওখানকার মানুষও এদের দ্বারা প্রভাবিত ও সন্ত্রস্ত হয়ে উঠবে । তারপর এরা মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দেবে । শপথ নাও; ওদের এখানেই- কারিউনেই ধ্বংস করে দেব ।' ইতিহাসে এসেছে, সেনাপতি থিওডোর সর্বশেষ শব্দগুলো বলেছিলেন- “হানাদার বাহিনী আর এস্কান্দারিয়ার প্রাচীরের মাঝে আমরা স্বয়ং প্রাচীর হয়ে দীড়িয়ে যাব । ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।