অনিঃশেষ আলো $ ১০৬ পুরোপুরিই পেত । মুসলমানদের এই চরিত্রে প্রভাবিত হয়ে তারা এতটাই আশ্বস্ত ও নিশ্চিন্ত ছিল যে, বাড়ি-ঘর, পরিবার-পরিজনের কথাও তারা ভুলে গিয়েছিল । মুসলমানদের গোয়েন্দাব্যবস্থা ছিল বড়ই শক্তিশালী ও কার্যকর ৷ অথচ, ইহুদি- খিস্টানদের মতো কখনও তারা নারীদের ব্যবহার করেননি ৷ গোয়েন্দা মুজাহিদরা তাদের আসল রূপ বদল করে ছদ্ববেশ ধারণ করে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করতেন । অনেক সময় তারা নিশ্চিত মৃত্যু কিংবা গ্রেফতারির ঝুঁকিও বরণ করে নিতেন। এই অভিযানে খোঁজখবর নিতে আমর ইবনুল আস একজন গোয়েন্দা আগেই পাঠিয়ে রেখেছিলেন । গোয়েন্দা তাঁকে রিপোর্ট দিলেন, জনবসতিগুলোতে এস্কান্দারিয়া থেকে এমন কিছু লোক এসেছে, যারা এখানকার মানুষদের মুসলমানদের বিরুদ্ধে উসকানি দিচ্ছে এবং নানা ভিত্তিহীন কথা বলে- বলে বিভ্রান্ত করছে। তাতে সমাজে যে-প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, গোয়েন্দা তারও বিবরণ দিলেন । তারপর সিপাহসালার জানতে পারলেন, বিভ্রান্তির শিকার এই লোকগুলো কারিউনে সমবেত হচ্ছে এবং ইসলামবিরোধী শক্ত একটা প্রাটফর্ম গড়ে উঠছে । আমর ইবনুল আস (রাযি.) তার সালারদের ডেকে বিষয়টি তাদের কানে দিলেন । তাদের সেই কিবতি ধরিস্টানদের কথা মনে পড়ে গেল, যারা মুজাহিদদের সঙ্গে ছিল। সিপাহসালার বলে দিলেন, বাইরের কোনো নারী বা পুরুষ যেন এই কিবতি ও বেদুইনদের কাছে ধেঁষতে না পারে এবং তারাও যেন বাইরের কারুর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে না পারে । সেইসঙ্গে তাদের সঙ্গে আমাদের সদাচারের মাত্রা আরও বাড়িয়ে তুলতে হবে । “আমাদের মহিলাদেরও বলতে হবে'- আমর ইবনুল আস ৰললেন- “কিবতি ও বেদুইনদের যেসব নারী তাদের সঙ্গে আছে, ওদের সাথে যেন আরও বেশি সদয় ও মমতাপূর্ণ আচরণ দেখায় এবং চোখ রাখে বাইরের কোনো মহিলা যেন তাদের কাছে আসতে না পারে । যদি কেউ আসতে চায়, তা হলে তাকে বারণ না করে তথ্য বের করতে হবে, তার পরিচয় কী এবং কেন এসেছে । এস্কান্দারিয়া থেকে রিপোর্ট পেয়েছি, কায়রাস বাজিস্তিয়া থেকে সঙ্গে করে ধর্মপ্রচারকদের একটা বহর নিয়ে এসেছেন। এরা এই অঞ্চলের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং অপপ্রচারের মাধ্যমে জনতাকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে । আমরা এর চেয়েও অনেক বড়-বড় বিপদের মোকাবেলা করেছি এবং আল্লাহ আমাদের সফলতাও দান করেছেন । কারিউনে যদি জনসাধারণ বাহিনীর সঙ্গে গিয়ে যোগ দেয়ই, তা এলে এর জন্য আমাদের বিচলিত হওয়ার কোনোই দরকার নেই | এরা একটা বল্নাহীন জটলা, যার অনুভূতি বোধহয় রোমান সেনাপতিদের নেই । আমরা ওদের তছনছ করে দেব ।' ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।