অনিঃশেষ আলো $ ১০৫ কবল থেকে তারা নিরাপদ থাকে । আহতদের সেবা-চিকিৎসা ইত্যাদি কাজের জন্য তাদের ডেকে আনা হলো । সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) তাড়ার মধ্যে ছিলেন, যাতে শক্রবাহিনী কোথাও দীড়াবার এবং পুনঃপ্রস্তুতি গ্রহণের সুযোগ না পায়। তারপরও অন্তত একটা মাস কেটে গেল । এই ত্রিশ দিনে কারিউনে এবং তার পার্শ্ববর্তী দূর-দূরাস্ত অঞ্চলগুলোতে চোখে পড়ার মতো একটা পরিবর্তন এসে পড়ল, যা কিনা মুসলিম বাহিনীর জন্য সুখকর ছিল না। বিপ্রবটা এনেছে বাজিস্তিয়া থেকে আনা কায়রাসের খ্রিস্টান ধর্মপ্রগারকরা । এই লোকগুলোর ব্যাপারে ইতিহাসে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না। কিন্তু তাদের কর্মযজ্ঞ ও প্রচারণার যে-ক্রিয়া সামনে এসেছিল, তাতে প্রমাণিত হচ্ছে, তারা ধর্মের প্রচার করেছিলেন বটে; কিন্তু জনসাধারণকে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে তারা আরও কিছু প্রোপাগাপ্ডা চালিয়েছিল এবং এমন পঙ্থা-পদ্ধতি প্রয়োগ করেছিল যে, মানুষ তাদের দারা প্রভাবিত হয়ে পড়েছিল । কারিউনের আশপাশের জনবসতি ও ছোটো-বড়ো লোকালয়গুলোতে প্রচারণা চালানো হয়েছিল, মুসলমানদের বিরুদ্ধে কারিউনে সিদ্ধান্তমূলক লড়াই হবে এবং তাতে অংশগ্রহণ করা প্রতিজন খরিস্টানের ধর্মীয় কর্তব্য এই ধর্মপ্রচারক গোষ্ঠী এবং থিওডোরের লোকেরাও আশপাশের অঞ্চলগুলোতে মুসলমানদের বিরুদ্ধে প্রবল ঘৃণা সৃষ্টি করে দিয়েছিল । তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, সুসলমানরা তোমাদের সম্পদ লুট করতে এসেছে । নারীর বেলায় তারা হিংস্র পশু । শিশুদের হত্যা করাকে তারা খেলা মনে করে ইত্যাদি ৷ তারা জনসাধারণকে বলেছিল, মুসলমানরা সবার আগে হানা দিয়ে জনবসতিগুলোকে উজাড় করে ফেলবে । তারপর তারা দুর্গটাকে অবরোধে নিয়ে নেবে । ধর্মের রংচড়ানো এই অপপ্রচারের ক্রিয়ায় আশপাশের বসতিগুলোর তরুণ-যুবকরা কারিউনে এসে-এসে সেনাপতি থিওডোরের কাছে আবেদন জানাতে লাগল, আমাদের বাহিনীতে যুক্ত করে নিন; আমরা ধর্ম ও মাতৃভূমির জন্য জীবন বিলিয়ে দেব; আমরা বাহিনীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তত আছি। জনসাধারণের মাঝে জাগরণ তৈরি হয়ে গেল । মন থেকে তারা মুসলমানভীতি ধুয়ে-মুছে পরিষ্কার করে ফেলল । কোনো-কোনো এঁতিহাসিক এমনও লিখেছেন যে, জনতা এতটা-ই সন্ত্রস্ত হয়ে গিয়েছিল যে, তাদের সমবেত করে বলা হলো, যে-ভয়ে তোমরা কীপছ, এর থেকে মুক্তিলাভের একমাত্র পথ তোমরা সম্মিলিতভাবে আপন বাহিনীর বাহু শক্ত করে তোলো । কিবতি খ্রিস্টানদের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য মুজাহিদ বাহিনীর সঙ্গে ছিল। তাদের সঙ্গে মুসলমানদের আচরণ ছিল বেশ চমতকার । গনিমতের ভাগও তারা দড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।