Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১০৪ কোনো রণাঙ্গনে মুসলমানদের পরাজিত করা যেত এবং তাদের লাশ ও বন্দিদের দেখানো যেত আর বলা যেত, দেখো, এ হলো সেই মুসলমান, যাদের তোমরা অকারণে ভয় করছিলে । স্ঘ্াট হেরাক্লও এমন অনেক কিছু চিন্তা করেছিলেন এবং সেই অনুপাতে কাজও করেছিলেন । কিন্তু ফলাফল কিছুই পাননি । এখন একজন রোমান সেনাপতিও সেই একই ভাবনা ভাবছেন । কিন্তু তারা জানে না, মুসলমান আল্লাহর আদেশে লড়াই করে এবং আল্লাহরই সাহায্যে বিজয় লাভ করে। তারা বিশ্বাস করে, মানুষের সকল ভালো-মন্দের চাবিকাঠি আল্লাহর হাতে । মানুষ কেবল চেষ্টার মালিক | কাফেরদের ভরসা অস্ত্র ও জনশক্তির ওপর । কিন্তু ঈমানদারের ভরসা প্রথমত ও মূলত মহান আল্লাহর ওপর । অস্ত্র ও জনশক্তির অবস্থান মুসলমানদের কাছে দ্বিতীয় পর্যায়ের | চা সৈনিক ও জনসাধারণের মন থেকে মুসলমানভীতি কীভাবে দূর করবেন এ নিয়ে বেজায় চিন্তিত থিওডোর ও তার সহকর্মী সেনাপতিরা । ইতিমধ্যেই যেন আকাশ থেকে একটি সাহায্য নেমে এল তাদের জন্য | হঠাৎ একদিন এস্কান্দারিয়া থেকে কয়েক প্রাটুন সৈন্য এসে হাজির | এরা বাজিস্তিয়া থেকে আসা তরতাজা সৈনিক । মুসলিম বাহিনীর সঙ্গে এদের কোনো সংঘাত হয়নি আজও | একেবারে সজীব, প্রাণবন্ত ও আনকোরা । এই বাহিনীর সঙ্গে আছে কয়েকজন ধর্মপ্রচারকও, কায়রাস যাদের বাজিস্তিয়া থেকে এনেছিলেন । জানা গেল, এমন জানাকয়েক ধর্মপ্রচারককে আশপাশের লোকালয়গুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে, যারা মানুষকে আপন ধর্মের সুরক্ষা ও মুসলমানদের পরাজিত করার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে । এবার বাজিস্তিয়া থেকে যারা এল, এসেই তারা মানুষের সাথে মিশতে শুরু করে দিল | থিওডোর তাদের বলে দিলেন, এখানকার জনসাধারণের ওপর মুসলমানভীতি ছেয়ে গেছে। এই ভয় দূর করা একান্ত আবশ্যক । ফিরে যাচ্ছি সুলাতাইসের রণাঙ্গনে । যুদ্ধ শেষ হতেই মুসলিম বাহিনী ওখান থেকে সামনের দিকে রওনা হয়ে যাবে এমন তো আর সম্ভব ছিল না। শহীদদের দাফনের ব্যাপার আছে, আহতদের তুলে এনে সেবা-চিকিৎসার প্রয়োজন আছে, তাদের সেরে উঠবার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আবশ্যকতা আছে, শক্রবাহিনীর ফেলে-যাওয়া-ঘোড়া ও অস্ত্রুসন্ত্র কুড়িয়ে আনতে হবে | এই সবগুলো কাজ সমাধা করেই তবে এখান থেকে বিদায় নেওয়ার পালা । আবার বাহিনীকে খানিক বিশ্রামের সুযোগও তো না দিলে চলে না । মুজাহিদদের যে-নারীরা বাহিনীর সঙ্গে ছিল, তাদেরকে পেছনে দূরে একজায়গায় রেখে আসা হয়েছিল, যাতে যুদ্ধের দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।