অনিঃশেষ আলো $ ১০৩ প্রশিক্ষণ দিচ্ছিলেন | এমন সময় খবর এল, এক রণাঙ্গন থেকে কিছু রোমান সৈন্য পালিয়ে এসেছে । তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, ওদের আমার কাছে নিয়ে আস । তারা এসে তার সামনে দীড়াল । একনজর তাকিয়েই তিনি বুঝে ফেললেন, এদের মুখে তো পরাজয়ের ছাপ পরিস্ফুট | তার মানে কোনো এক রণাঙ্গনে এরা পরাজয়ের শিকার হয়ে এসেছে । লোকগুলো ঠিকমতো কথা বলতে পারছিল না। থিওডোর প্রবল ধমকের সুরে বললেন, এত কাপুরুষ হয়ো না যে, আপন দুর্গে অবস্থান করেও শক্রর ভয়ে মুখ ফুটে কথা বলতে পারবে না। “মেরে ফেলেছে! শেষমেশ এক সিপাই কীাপতে-কাপতে বলল- “সব কটাকেই মেরে ফেলেছে স্যার ।' বুঝিয়ে বলো'_ থিওডোরের রাগ আরও বেড়ে গেল- “কে কাকে মেরে ফেলেছে তা তো বলবে! কোথায় যুদ্ধ হয়েছে এবং ফলাফল কী হয়েছে সিপাইরা থিওডোরকে জানাল । কিন্তু এই পর্ব শেষ হতে-না-হতে আবারও সংবাদ এল, আরও কিছু সৈন্য এসেছে, যাদের মাঝে কিছু জখমিও আছে । কিন্তু এবার আর থিওডোর ওদের কাছে ডেকে কথা বলা প্রয়োজন বোধ করলেন না । তারপর তিনি একের-পর-এক সংবাদ পেতে থাকলেন, আরও কিছু সৈন্য এসেছে। এভাবে সন্ধ্যা পর্যস্ত এবং রাতেও সুলাতাইস রণাঙ্গন থেকে পালিয়ে-আসা-রোমান সৈন্যরা কারিউনে আসতে থাকল । পরদিন সকালনাগাদ কারিউনের সৈন্যদের মাঝে গুগ্রন শুরু হয়ে গেল, যার মাঝে ভীতি ও শঙ্কার ছাপ ছিল । পালিয়ে-আসা-সৈন্যরা যথারীতি মুসলমানদের বীরত্বের কাহিনি অতিরঞ্্রিত করে শোনাতে লাগল, যাতে মানুষ তাদের কাপুরুষ না ভাবে । তাদের এসব কথাবার্তা সাধারণ মানুষের কানেও পৌছে গেল এবং নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগল । মানুষ আগে থেকেই জানে, মুসলমান জিন না-ও যদি হয়, জিনদের রহস্যময় শক্তি তাদের মাঝে আছে নিশ্চয় । এর আগে অন্যান্য জায়গা থেকে পালানো কিছু মানুষও কারিউন এসেছিল । তারাও এখানকার নাগরিক ও সৈন্যদের এমনই ভীতিকর কথাবার্তা শুনিয়েছিল | থিওডোর ও তার সেনাপতিদের কানে রিপোর্ট পৌছে গেল । ব্যাপারটা তাদের নুতন করে ভাবিয়ে তুলল । তারা বাহিনী ও জনসাধারণের চেতনাকে শানিত করার চেষ্টায় ছিলেন । কিন্তু সমস্যাটা সেখানেই দীড়িয়ে থাকল, যেখানে শুরুতে ছিল । থিওডোর ও তার সেনাপতিরা জানতেন, তাদের বাহিনীতে এবং জনসাধারণের মাঝেও একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে, তারা মনের ওপর মুসলমানভীতি আচ্ছন্ন করে নিয়েছে । এই ভয় দূর করা কোনো সহজ কাজ ছিল না । এর জন্য জেনারেল থিওডোর মাথায় একটা চিন্তা ঠিক করে রেখেছেন, একটাবারের জন্য হলেও যদি দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।