অনিঃশেষ আলো ৬ ১০২ সৈনিকদের আল্লাহ ঈমানের শক্তি দ্বারা বলীয়ান করেছিলেন, যার দ্বারা রোমানরা প্রভাবিত ছিল। সালার যুবাইর ইবনুল আওয়াম যখন পেছন থেকে রোমান বাহিনীর ওপর আক্রমণ চালালেন, তখন টিকতে না পেরে রোমানরা পেছনমুখী হলো এবং প্রাণ হারাতে লাগল । ঠিক তখন সিপাহসালার আমর ইবনুল আস তার রিজার্ভ ইউনিটগুলোকে আক্রমণের আদেশ দিয়ে দিলেন । এবার রোমানরা সংখ্যায় দিগুণ হলেও মুজাহিদদের আয়ত্তে চলে এল এবং সম্মুখ ও পেছন উভয় দিক থেকে সমানে এমন আক্রমণের শিকার হয়ে পড়ল যে, তারা দিশেহারা হয়ে গেল। কোনো কৌশল প্রয়োগ করা তো দূরের কথা, অস্ত্র চালানোই তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়ল । সেইসঙ্গে মুজাহিদরা তাদের ওপর উভয় পার্শ থেকেও আক্রমণ করে বসলেন । এবার তারা পালানোর পথ খুঁজতে লাগল । তাদের প্রত্যয়-প্রতিশ্রুতি ভেঙে গেল। তাদের কমান্ডার পতাকাটা একজায়গায় মাটিতে ফেলে দিয়ে সবার অগোচরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল । পালিয়ে রোমানরা যাবেইবা কোথায়? ওখানে দৃর-দূরাস্ত পর্যস্ত কোনো কেল্লা ছিল না যে, ওখানে গিয়ে আশ্রয় নেবে । তারপরও যারা পালাবার সুযোগ পেল, পালিয়ে গেল । মুজাহিদদের একটা দুর্বলতা হলো, সংখ্যায় তারা খুবই কম। তাদের এই দুর্বলতা থেকে রোমানরা বেশ সুবিধা নিল । কিছু রোমান পালিয়ে যেতে সক্ষম হলো । তাদের রোখ কারিউনের দিকে, এই রণাঙ্গন থেকে যার অবস্থান খুব একটা কাছে নয় । নং বস কারিউনে সেনাপতি থিওডোর নতুন প্রত্যয় ও তরতাজা উচ্ছ্বাস নিয়ে সেই বাহিনীটির প্রশিক্ষণে মহাব্যস্ত, যাকে তিনি এই দুর্গে জড়ো করেছিলেন । আগেই বলেছি, তিনি এখন নিজেকে সর্বেসর্বা মনে করছেন এবং অধীন সেনাপতিরা তার প্রতি আনুগত্যের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছে । আতরাবুনের পর সেনাপতি থিওডোরই এখন যোগ্য সেনাপতি । তার পরে আছে সেনাপতি জর্জ । সবাইকে উপেক্ষা করে নিজেই সর্বময় কর্তার আসনে অধিষ্ঠিত হবেন সেই যোগ্যতা ও অভিজ্ঞতা আছে থিওডোরের । থিওডোর তার সেনাপতিদের বলে রেখেছেন, যে-ইউনিটগুলো কারিউন থেকে দূর-দূরান্তে মুসলিম বাহিনীর পথে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে, তারা যে যেখানে আছে, সেখানেই যেন থাকে । তাদের কাজ হলো, মুসলমানদের পথ আটকে রাখা আর তাদের দুর্বল করে তোলা । একদিন বাহিনীকে তিনি নিজেই দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।